আপডেট :

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

        ট্রাম্পের বিলাসবহুল ফ্লোরিডা গলফ ক্লাবেই হতে পারে নতুন ‘ক্যাম্প ডেভিড’

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার তাপপ্রবাহ এখনো কাটেনি, তবে আসছে স্বস্তির শীতলতা

        সিলভার লেকে বাড়িতে আগুন, চার এলএফডি ফায়ারফাইটারসহ আহত ৫

        প্রায় এক মাস ধরে নিখোঁজ দক্ষিণ ক্যালিফোর্নিয়ার দুই কিশোর লস এঞ্জেলেসের এলাকায় থাকতে পারে

        কুলভার সিটি বাসচালক ব্রুস রদ্রিগেজকে হত্যার অভিযোগে লস এঞ্জেলেসের ব্যক্তি অভিযুক্ত

        সারোগেসিতে জন্ম নেওয়া অন্তত ১৪ শিশুকে নির্যাতনের অভিযোগ ক্যালিফোর্নিয়ার দম্পতির বিরুদ্ধে

বৃষ্টিতে পণ্ড মোশাররফ-রিয়ার ‘মোটকা’

বৃষ্টিতে পণ্ড মোশাররফ-রিয়ার ‘মোটকা’

কথা ছিল গত বছরের ডিসেম্বরে যুক্তরাজ্যের বিভিন্ন শহরে মোটকা ছবির শুটিংয়ে অংশ নেবেন মোশাররফ করিম। এই ছবির মাধ্যমে মোশাররফ করিমের সঙ্গে কলকাতার অভিনয়শিল্পী রিয়া সেনের জুটি হওয়ার কথা ছিল। সেভাবে প্রস্তুতিও নিচ্ছিলেন পরিচালক ও অভিনয়শিল্পীরা। প্রযোজক, পরিচালকসহ ছবির দলের কয়েকজন যুক্তরাজ্যেও গিয়েছিলেন। ছিলেন ১৯ দিন। একটানা বৃষ্টির কারণে শেষ পর্যন্ত বাধ্য হয়ে ছবিটির শুটিং পিছিয়ে দিতে বাধ্য হন পরিচালক। ছবির পরবর্তী শুটিংয়ের সময় নির্ধারণ করা হয়েছে এ বছরের আগস্ট-সেপ্টেম্বরে। এখন সেভাবেই প্রস্তুতি নেওয়া হচ্ছে।প্রথম আলোর সঙ্গে আলাপকালে মোটকা ছবির পরিচালক ইফতেখার চৌধুরী বলেন, ‘আমাদের সব ধরনের প্রস্তুতি নেওয়া ছিল। আবহাওয়ার ওপর তো আর কারও হাত নেই। একটানা বৃষ্টির মধ্যে যদি শুটিং করতাম, তাহলে আমাদের আর্থিকভাবে ব্যাপক ক্ষতির আশঙ্কা ছিল। সব বিষয় চিন্তা করেই আমরা শুটিংয়ের সময় পিছিয়ে দিই। ছবির সঙ্গে সংশ্লিষ্ট সবার সঙ্গে কথা বলে ছবির নতুন শুটিংয়ের সময় ঠিক করেছি।’ছবিতে মোশাররফ আর রিয়া সেনের পাশাপাশি অভিনয় করবেন কলকাতার বাংলা ছবির অভিনেতা ইন্দ্রজিৎ চক্রবর্তী। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার সঙ্গে আলাপচারিতায় মোশাররফ করিম সম্পর্কে ইন্দ্রজিৎ বলেছেন, ‘মোশাররফ করিমের সঙ্গে অভিনয়ের জন্য মুখিয়ে আছি। শুনেছি, তিনি বাংলাদেশের শক্তিমান অভিনেতা।’মোটকা হবে মোশাররফ করিম অভিনীত সাত নম্বর চলচ্চিত্র। তাঁর অন্য ছবিগুলো হলো জয়যাত্রা, দারুচিনি দ্বীপ, রূপকথার গল্প, প্রজাপতি, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ও টেলিভিশন।মোটকা ছবি প্রসঙ্গে মোশাররফ করিমের ভাষ্য, ‘ছবির গল্প ভালো লেগেছে বলেই কাজ করতে রাজি হলাম। দারুণ কিছু একটা হবে বলে মনে হচ্ছে।’এদিকে মোটকা ছবির শুটিংয়ের আগে পরিচালক ইফতেখার চৌধুরী আরও দুটি ছবির শুটিং শেষ করবেন। ছবি দুটি হচ্ছে অগ্নি ২ ও রক্ষা। সম্প্রতি এই পরিচালকের অ্যাকশন জেসমিন ছবির শুটিং শেষ হয়েছে। ছবিটি এখন মুক্তির অপেক্ষায় আছে।

শেয়ার করুন

পাঠকের মতামত