আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

একক সঙ্গীত সন্ধ্যায় শীতের নিউইয়র্ক গরম করলেন নগর বাউল জেমস

একক সঙ্গীত সন্ধ্যায় শীতের নিউইয়র্ক গরম করলেন নগর বাউল জেমস

বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড সঙ্গীত তারকা ‘নগর বাউল’ খ্যাত জেমস তার কথা রাখলেন। নিউইয়র্কে তার এক সঙ্গীত সন্ধ্যায় শীতের ঠান্ডায় কাবু নিউইয়র্ক-কে গরম করে তুললেন একে একে নিজের ১০টি গান গেয়ে। মন ভড়িয়ে দিলেন প্রবাসী বাংলাদেশী আর নতুন প্রজন্মের বাংলাদেশী-আমেরিকানদের। নিউইয়র্কে একক সঙ্গীতানুষ্ঠান উপলক্ষে ইতিপূর্বে আয়োজিত সাংবাদিক সম্মেলনে জেমস বলেছিলেন- এবার গান গেয়ে শীতের নিউইয়র্ক-কে গরম করতে চাই। যেমন কথা তেমন কাজ।

শো টাইম মিউজিক এন্ড প্লে (এসএমপি) গত ২৩ ডিসেম্বর নিউইয়র্কের এস্টোরিয়ার মেলরোজ বলরুমে আয়োজন করে জেমস’র একক সঙ্গীতানুষ্ঠান। অনুষ্ঠানের শুরুতেই স্থানীয় শিল্পীরা নৃত্য ও ফ্যাশন শো পরিবেশন  করেন। এরপর একে একে ১০টি সঙ্গীত পরিবেশন করেন শিল্পী জেমস। মাঝের বিরতীতে এসএমপি’র কর্ণধার আলমগীর খান আলম অনুষ্ঠানের পৃষ্ঠপোষকদের মঞ্চে আহ্বান করে পরিচয় করিয়ে দেন। এসময় অন্যান্যের মধ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন উৎসব ডট কম-এর প্রেসিডেন্ট রায়হান জামান, এনওয়াই ইন্স্যুরেন্স ইনক’র প্রেসিডেন্ট শাহ নেওয়াজ, বিশিষ্ট ব্যবসায়ী জন ফাহিম, রাহাত মুক্তাদির, মাকসুদ চৌধুরী, রোকন হাকিম, সঙ্গীত শিল্পী ফুহাদ আল মুক্তাদির, ইফতেখার ইভান প্রমুখ। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন শায়লা ইভফতেখার।

নগর বাউল জেমস ‘কবিতা তুমি স্বপ্নচারিণী’ গানটি দিয়ে তার গানের আসর শুরু করেন এবং হিন্দী গান দিয়ে শেষ করেন। তার উল্লেখযোগ্য গানগুলোর মধ্যে ছিলো ‘দু:খিনী দু:খ করো না’, ‘লেইস ফিতা লেইস’, ‘মা’, ‘মীরা বাঈ’, ‘গুরু ঘর বানাইলা কী দিয়া’, ‘পাগলা হাওয়া’, ‘দুষ্ট ছেলের দল’ প্রভৃতি। তার সাথে গিটারে ছিলেন রানা ও সাব্বির ও রানা, কিবোর্ডে ছিলেন তমাল, ড্রাম-এ ছিলেন ফান্টি। আর সাউন্ড সিস্টেমে ছিলেন বিডি সাউন্ড-এর নিবির খান।

বিপুল সংখ্যক দর্শক-শ্রোতা অনুষ্ঠানটি উপভোগ করেন। মেলরোজ বলরুমে ছিলো উপচে পড়া ভীড়। অনেকের অভিমত অতীতের মতো আবারো জেমস মাতিয়ে গেলেন নিউইয়র্ক। বিশেষ করে নতুন প্রজন্মের জেমস ভক্তরা জেমস-এর সাথে নেচে-গেয়ে, হৈ-চৈ করে আনন্দ উপভোগ করেন পুরো অনুষ্ঠান। যেনো শেষ হয়েও শেষ হলো তার গান একক সঙ্গীত সন্ধ্যা।

শেয়ার করুন

পাঠকের মতামত