আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

ক্যালিফোর্নিয়ায় সড়ক দুর্ঘটনার কবলে অভিনেতা মিলন

ক্যালিফোর্নিয়ায় সড়ক দুর্ঘটনার কবলে অভিনেতা মিলন

যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন বাংলাদেশের টেলিভিশন ও চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা আনিসুর রহমান মিলন।

গত ৩০ ডিসেম্বর রাতে যুক্তরাষ্ট্রের বাকেরসফিল্ড ক্যালিফোর্নিয়া থেকে লাস ভেগাস শহরে যাওয়ার পথে ফ্রি ওয়েতে আরেকটি গাড়ি মিলনের গাড়িটিকে পেছন দিক থেকে সজোরে ধাক্কা দেয়।

সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে এ ঘটনা ঘটার কিছুক্ষণ পরেই দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হওয়া তাদের গাড়িটির কয়েকটি ছবি ও ভিডিও শেয়ার করেন এই অভিনেতা। যার সঙ্গে জুড়ে দিয়েছেন একটি ক্যাপশন।

সেখানে লিখেছেন, ‘বছরের শেষ অভিজ্ঞতা, একটা বড় অ্যাক্সিডেন্ট। কিন্তু আল্লাহ আমাদের ভালো রেখেছেন। আমরা সুস্থ আছি, সামনের বছরটা কেমন যাবে, সেটা বোঝা যাচ্ছে না। আল্লাহ যা করেন, ভালোর জন্যই করেন।’

এরপর ১ জানুয়ারি রাতে এ বিষয়ে জানতে যোগাযোগ করা হয় অভিনেতা আনিসুর রহমান মিলনের সঙ্গে। তিনি বলেন,‘আমরা প্রায় লাস ভেগাস পৌঁছে গিয়েছিলাম। সে সময় সামনের একটা গাড়ি হঠাৎ ব্রেক করে। আমার স্ত্রী (পলি রহমান) গাড়ি ড্রাইভ করছিল। হঠাৎ করেই পেছন থেকে আমাদের গাড়িটাকে ধাক্কা দেয় আরেকটা গাড়ি।’

‘ও সঙ্গে সঙ্গে হার্ড ব্রেক করে। আমরা অল্পের জন্য বড় ধরনের বিপদ থেকে রক্ষা পেয়েছি। আমাদের সিট বেল্ট বাঁধা ছিল। আমাদের গাড়ির টায়ার নষ্ট হয়ে যায় এবং পুলিশ আমাদের গাড়ি আটকে রাখে। বাধ্য হয়ে আমরা প্রায় ২ মাইল হেঁটে একটি ট্যাক্সি পাই।’

এই অভিনেতা জানান, থার্টিফার্স্টের কিছু সময় আগে ঘটে যাওয়া এই ঘটনাটা এতোটাই তাদের জন্য পীড়াদায়ক ছিল যে, তাদের নতুন বছরের আনন্দটাই পুরো মাটি করে দিয়েছে।

আনিসুর রহমান মিলনের স্ত্রী পলি রহমান ও ছেলে মিহিরাব রহমান স্থায়ীভাবে আমেরিকাতে বসবাস করেন। তাদের সঙ্গেই সময় কাটানোর জন্যই তিনি সম্প্রতি সেখানে গিয়েছেন।

মিলন অভিনীত ‘স্বপ্নের ঘর’ ছবিটি গত ২১ ডিসেম্বর মুক্তি পেয়েছে। দর্শক প্রতিক্রিয়াও ভালোই পাচ্ছেন। ভৌতিক ঘরানার ছবিটি পরিচালনা করেছেন তানিম রহমান অংশু। এতে তার বিপরীতে আছেন জাকিয়া বারী মম।

এদিকে মিলন অভিনীত ‘রাত্রির যাত্রী’ ছবিটি গত ১৪ ডিসেম্বর মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু সেটি পিছিয়ে গেছে। ছবিটি নির্মাণ করেছেন হাবিবুল ইসলাম হাবিব। আসছে ফেব্রুয়ারিতে মুক্তি পাওয়ার কথা রয়েছে ছবিটির।

এ ছাড়া সম্প্রতি আনিসুর রহমান মিলন ‘ইন্দুবালা’ ও ‘ডনগিরি’ ছবির কাজ শেষ করেছেন। আর ‘লীলাবতী’ নামে আরেকটি ছবির শুটিং চলছে।

শেয়ার করুন

পাঠকের মতামত