আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

১১০০ ছবিতে অভিনয় করে গিনেস বুকে কোটিপতি ব্রহ্মানন্দম

১১০০ ছবিতে অভিনয় করে গিনেস বুকে কোটিপতি ব্রহ্মানন্দম

ভারতের অন্ধ্রপ্রদেশের সত্যেনাপল্লীতে জন্ম ব্রহ্মানন্দমের। পুরো নাম কান্নেগান্তি ব্রহ্মানন্দম। ১৯৮৫ সালে ‘আহা না পেলান্ত্রা’ ছবিটি দিয়ে অভিনয় জগতে হাতেখড়ি হয় তার।

অভিনয় জগতে পা রাখার আগে একটি বেসরকারি কলেজের অধ্যাপক ছিলেন ব্রহ্মানন্দম। বিখ্যাত তেলেগু পরিচালক জান্ধল্য সুব্রহ্মন্যম শাস্ত্রীর নজরে আসেন তিনি। তারপর থেকে অভিনয় শুরু।
তার কমিক টাইমিংয়ে মুগ্ধ হয়ে গিয়েছিলেন অভিনেতা চিরঞ্জীবী। তিনিই বহু ছবিতে কমেডিয়ানের চরিত্রের জন্য ব্রহ্মানন্দমের নাম সুপারিশ করতেন। ইন্ডাস্ট্রিতে ব্রাহ্মি নামেই অধিক খ্যাত এই অভিনেতা।

ইন্ডাস্ট্রিতে ৩০টা বছর পার করে ফেলেছেন। আজও তাকে নায়কের বন্ধুর ভূমিকায় দেখা যায়। ২০০৯ সালে পদ্মশ্রী সম্মানে ভূষিত হন ব্রহ্মানন্দম।

১১০০ বেশি ছবিতে অভিনয় করে ফেলেছিলেন ২০১৫ সালের মধ্যেই। তার পরই গিনেস ওয়ার্ল্ড রেকর্ড বুকে নাম উঠে অভিনেতার। এই মুহূর্তে অভিনেতার ঝুলিতে রয়েছে ১১০০টি সিনেমার রেকর্ড।

পারিশ্রমিকের অঙ্কে বিশ্বের বড় বড় সব কমেডিয়ানদের পিছনে ফেলে দিয়েছেন ব্রক্ষ্মানন্দম। অভিনেতার এক দিনের পারিশ্রমিক ৫ লাখ টাকা। আর একটা ফিচার ফিল্মের জন্য এক কোটি টাকা পারিশ্রমিক নেন ব্রহ্মানন্দ।

এই মুহূর্তে প্রায় ৩৬০ কোটি টাকার মালিক ব্রহ্মানন্দম। নামীদামী প্রায় সবরকমের গাড়িই রয়েছে অভিনেতার গ্যারেজে। হায়দ্রাবাদের জুবিলি হিলসে বিরাট বাংলো রয়েছে ব্রহ্মানন্দমেরর। পরিবারে আছেন স্ত্রী এবং দুই পুত্র। দুই ছেলের নাম রাজা গৌতম এবং সিদ্ধার্থ।

তিনি বহু বার বিতর্কে নাম জড়িয়েছেন। অভিনেত্রী অনুশকা শেট্টি সম্পর্কে এক বার মন্তব্য করেন, ‘হট জালেবি যা সকলেই খেতে চায়।’ অনুশকা তো বটেই, প্রতিবাদে গর্জে উঠেছিলেন অনেকেই।

দিন কয়েক আগে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন তেলেগু ইন্ডাস্ট্রির এই ‘কমেডি কিং’। খ্যাতনামা কৌতুক অভিনেতার দ্রুত আরোগ্য কামনায় শুরু হয়ে যায় দেশজুড়ে প্রার্থনা। হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিনেতা এখন অনেকটাই সুস্থ।

অভিনেতার অসুস্থতার খবর শুনেই দেশজুড়ে নানান বয়সের মানুষ টুইট করতে থাকেন। অভিনেতার দ্রুত আরোগ্য কামনা করে সোশ্যাল মিডিয়ায় যেন ঝড় উঠে যায় এক নিমেষে।

শেয়ার করুন

পাঠকের মতামত