আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

অবশেষে সাত পাকে সালমান-ক্যাটরিনা!

অবশেষে সাত পাকে সালমান-ক্যাটরিনা!

সালমান-ক্যাটরিনার প্রেমের কথা আবার তাদের ব্রেকআপের কথা অনেকেরই জানা। তবে সাম্প্রতিককালে ক্যাটরিনা যে ফের সালমানের কাছাকাছি এসেছেন, তা-ও কারোর জানতে বাকি নেই। আর তাই এই সামনের ঈদেই নাকি তারা সাত পাকে বাঁধা পড়ছেন।

ভারতীয় গণমাধ্যম বলছে, শুনতে অবাক লাগলেও খবরটা কিন্তু সত্যি। তবে বিয়েটা হচ্ছে রিয়েল লাইফে নয়, সিনেমায়। রিয়েল লাইফে হয়তো এ জীবনে আর বিয়ে করা হলো না সালমানের। তিনি চির ব্যাচেলরই থেকে গেলেন। তবে আগামী ঈদে মুক্তি পাচ্ছে সালমান-ক্যাটরিনার ছবি ‘ভারত’। সেই ছবিতেই নাকি সালমান-ক্যাটরিনাকে সাত পাকে বাঁধা পড়তে দেখা যাবে। আর সম্প্রতি নাকি তারা দুজনে সেই বিয়ে সিকোয়েন্সের শুটিং করছেন।

‘এক থা টাইগার’ ও ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবিতে সালমান-ক্যাটরিনার রসায়ন দর্শকদের মন কেড়েছিল। অনেকেই মনে করছেন সালমান-ক্যাটরিনার রসায়ন এই ছবিতে আরও একবার মুগ্ধ করবে দর্শকদের। ভারত ছবিতে সালমান ক্যাটরিনার দুটো গানের সিকোয়েন্সও রয়েছে। শোনা যাচ্ছে, আজকাল অনেকেই নাকি সল্লু-ক্যাটের অনস্ক্রিন বিয়ের কথা শুনে বাস্তবে ক্যাটকে ক্যাটরিনা ভাবি বলে ডাকতে শুরু করেছেন।

সালমানের পরিবারের এক ঘনিষ্ঠ ব্যক্তি জানিয়েছেন, আমরা অনেকেই ক্যাটরিনাকে ভাবি বলেই ডাকতাম। ১০ বছর আগেই হয়তো ভাই (সম্পর্কে সালমান খান ওই ব্যক্তির ভাই) ওকে (ক্যাটরিনা) বিয়ে করে ফেলতো। কিন্তু যেকোনো কারণে হোক না কেন ও (ক্যাট) এটা চাইনি। হয়তো বা ওর (ক্যাটরিনা) ক্যারিয়ারের জন্যই। ভাই (সালমান) ছাড়া রণবীরের সঙ্গে ও সিরিয়াসভাবে সম্পর্ক জড়ায়, সে সম্পর্ক ভাঙতেই ও আবার সেই ভাইয়ের (সালমান) কাছেই ফিরে আসে।

রণবীরের সঙ্গে সম্পর্কের সময়ও ক্যাট সালমানের পরামর্শ নিয়েছেন বলে জানান ওই ব্যক্তি। তিনি বলেন, তবে এখন আমার মনে হয় ও আর ভাই (ক্যাটরিনা-সালমান) আগের থেকেও বেশি কাছাকাছি এসেছে। সালমানের মা ও বোনেরাও ক্যাটকে পছন্দ করে। সালমানের মা চান ক্যাটরিনাকে সালমান বিয়ে করে নিন।

সালমানের মায়ের ইচ্ছা পূরণ করতে বাস্তবে সালমান ক্যাটরিনাকে বিয়ে করেন কিনা এখন সেটাই দেখার বিষয়।

এলএবাংলাটাইমস/ই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত