আপডেট :

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

        ট্রাম্পের বিলাসবহুল ফ্লোরিডা গলফ ক্লাবেই হতে পারে নতুন ‘ক্যাম্প ডেভিড’

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার তাপপ্রবাহ এখনো কাটেনি, তবে আসছে স্বস্তির শীতলতা

        সিলভার লেকে বাড়িতে আগুন, চার এলএফডি ফায়ারফাইটারসহ আহত ৫

        প্রায় এক মাস ধরে নিখোঁজ দক্ষিণ ক্যালিফোর্নিয়ার দুই কিশোর লস এঞ্জেলেসের এলাকায় থাকতে পারে

        কুলভার সিটি বাসচালক ব্রুস রদ্রিগেজকে হত্যার অভিযোগে লস এঞ্জেলেসের ব্যক্তি অভিযুক্ত

        সারোগেসিতে জন্ম নেওয়া অন্তত ১৪ শিশুকে নির্যাতনের অভিযোগ ক্যালিফোর্নিয়ার দম্পতির বিরুদ্ধে

রুবেলের বিরুদ্ধে ধর্ষণ মামলা না চালানোর সিদ্ধান্ত হ্যাপির

রুবেলের বিরুদ্ধে ধর্ষণ মামলা না চালানোর সিদ্ধান্ত হ্যাপির

রুবেলের উদ্দেশ্যে চুমু উৎসর্গ

বিশ্বকাপ ক্রিকেটে দুর্দান্ত বোলিংয়ে ইংল্যান্ডকে হারিয়ে বাংলাদেশকে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে তোলায় পেসার রুবেলের বিরুদ্ধে ‘প্রতারণার’ অভিযোগে নারি ও শিশু নির্যাতন আইনে দায়ের করা মামলা না চালানোর সিদ্ধান্ত নিয়েছেন চিত্র নায়িকা নাজনীন আক্তার হ্যাপী। মঙ্গলবার বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘যমুনা টিভি’ এর সাথে এক সাক্ষাতকারে হ্যাপী এ কথা জানান। হ্যাপী জানান, তার আইনজীবী কুমার দেবুল দে কে জানিয়ে দিয়েছেন ক্রিকেটার রুবেলের বিরুদ্ধে তিনি আর মামলায় লড়বেন না।

বাংলাদেশকে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে তোলার দুর্দান্ত বোলিং নেপুন্যে মুগ্ধ হয়ে রুবেলকে চাপমুক্ত রাখতে এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান এই চিত্র নায়িকা। এর আগে অবশ্য হ্যাপীর আইনজীবী কুমার দেবুল দে ফেইসবুক স্ট্যাটাসে জানিয়েছেন, বাংলাদেশ ক্রিকেট দলের প্রতি সমর্থন আর রুবেলকে চাপমুক্ত রাখতে তিনি আর হ্যাপীর হয়ে মামলা লড়তে চান না। অ্যাডিলেইড ওভালে সোমবার ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের পাওয়া ১৫ রানের জয়ের ম্যাচে প্রতিপক্ষের চার ব্যাটসম্যানকে আউট করেন রুবেল।

ফেইসবুকে এক স্ট্যাটাসে দেবুল দে লেখেন, বাংলাদেশের ক্রিকেট সমর্থকদের জ্ঞাতার্থে জানাচ্ছি যে, একজন পেশাজীবী হিসাবে হ্যাপীর পক্ষে মামলা পরিচালনার দায়িত্ব নিয়েছিলাম। বাংলাদেশের এহেন সফলতায় রুবেলের বিপক্ষে মামলায় লড়ার আমার আর ইচ্ছে নেই এবং তাই হ্যাপীর আইনজীবী হিসাবে এখুনি নিজের নাম প্রত্যাহার করে নিলাম। এ মামলা পরিচালনার জন্য হ্যাপী অন্য কোনো আইনজীবী নিয়োগ দিলে তাতে কোনো আপত্তি থাকবে না। এখন থেকে আমি আর হ্যাপীর আইনজীবী নই। বাংলাদেশ ক্রিকেট দল কে শুভেচ্ছা!!!!

ঐ আইনজীবী বলেন, “বাংলাদেশ দল ভালো খেলছে। ভালো খেলুক। রুবেল চাপমুক্ত থাকুক। তাকে চাপমুক্ত রাখতেই আমার এ সিদ্ধান্ত। বিশ্বকাপের আগে হ্যাপীর করা মামলায় তিন দিন জেলেও থাকতে হয়েছে রুবেলকে। পরে তিনি জামিনে মুক্তি পানএবং বিদেশে খেলতে যাওয়ার অনুমতি পান। রুবেলের বিশ্বকাপে খেলতে যাওয়া ঠেকাতেও হাই কোর্টে গিয়েছিলেন ‘কিছু আশা কিছু ভালবাসা’ চলচ্চিত্রের নায়িকা হ্যাপী। তবে আদালত তার সেই আবেদনে সাড়া দেয়নি। ওই মামলা নিয়ে মাসখানেক ধরে তুমুল আলোচনার পর গত মাসের শুরুতে হ্যাপী জানিয়েছিলেন, রুবেলকে তিনি ‘ক্ষমা করে’ দিয়েছেন। সোমবার বিদেশের মাটিতে রুবেল যখন দেশকে কোয়ার্টার ফাইনালে নিতে লড়ছেন, তার কৃতিত্বে ফেইসবুকে একের পর এক স্ট্যাটাস দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করছিলেন হ্যাপীও। ম্যাচের মাঝখানে এক স্ট্যাটাসে তিনি লেখেন- আমি সত্যিই খুব খুশি। উইকেট পেয়েছে। দারুণ দেখিয়েছো বাবু, চালিয়ে যাও। আর ম্যাচ জয়ের পর রুবেলের উদ্দেশ্যে ‘চুমু’ ছুড়ে দিয়ে হ্যাপী লেখেন, আমি কিছু বলার ভাষা হারিয়ে ফেলেছি।

শেয়ার করুন

পাঠকের মতামত