আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

ভোটে জিততে ইসলাম গ্রহণ করলেন উর্মিলা!

ভোটে জিততে ইসলাম গ্রহণ করলেন উর্মিলা!

ভারতের আসন্ন লোকসভা নির্বাচনে লড়ছেন বলিউডের দর্শক নন্দিত অভিনেত্রী উর্মিলা মাতণ্ডকর। মুম্বাই উত্তর কেন্দ্রের কংগ্রেস প্রার্থী হয়েছেন তিনি। নির্বাচনে জয়ী হওয়ার জন্য জোর প্রচারণাও চালাচ্ছেন তিনি। শোনা যাচ্ছে ইতোমধ্যে অভিনেত্রী নিজের ধর্মই পরিবর্তন করেছেন। তাহলে কি নির্বাচনে জয়ী হওয়ার জন্য উর্মিলা নিজের হিন্দু ধর্ম পরিবর্তন করে ইসলাম গ্রহণ করলেন? অনেকেই ধারণা করছেন উর্মিলা সত্যি সত্যি এমন কোনো কাজ করেননি। কেউ হয়তো শত্রুতা করে এমন কাজ করে থাকতে পারেন। তবে এর আগে পরিবার ও পরিচয় নিয়ে নানা তির্যক মন্তব্যের মুখে পড়তে হয়েছে এই অভিনেত্রীকে। উর্মিলার স্বামী কাশ্মীরি মডেল ও ব্যবসায়ী মোহসিন আখতার মীর। স্বামীর পরিচয়ের জন্য এর আগে একাধিকবার কটাক্ষের মুখে পড়েছেন উর্মিলা। সমালোচকরা নিন্দার ভাষায় সমালোচনা করেছেন অভিনেত্রীর। এবার উইকিপিডিয়ায় উর্মিলার নাম বদলে কে বা কারা মরিয়ম আখতার মীর করে দিয়েছে। সেখানে বলা হয়েছে, মোহসিনের সঙ্গে বিবাহের পর ধর্ম বদলে মুসলিম হয়েছেন তিনি। বদলেছেন নিজের নামও। উর্মিলা থেকে হয়েছেন মরিয়ম।

তবে এই কাণ্ডে ভীষণ চটেছে উর্মিলার পরিবার। মহৎ উদ্দেশ্যে রাজনীতিতে নামা উর্মিকে নিয়ে কেন এতো নোংরামি করা হচ্ছে? এমন প্রশ্ন তুলেছে নায়িকার পরিবারের সদস্যরা। তাদের অভিযোগের আঙুল বিরোধী দল বিজেপির দিকে।উর্মিলার পরিবারের দাবি, নির্বাচনে উর্মিলাকে হারাতে পারবে না বলেই তাদের এমন আচরণ। তবে পরিবারের পক্ষ থেকে উর্মিলাকে সব ধরনের সহযোগিতা করা হচ্ছে। সেই সঙ্গে নিন্দুকদের উদ্দেশ্যে পরিষ্কার জানানো হয়েছে এমন বাজে কাজ করে বা অন্য কিছু করেও নির্বাচন থেকে দূরে সরানো যাবে না উর্মিলাকে। এদিকে এই ঘটনায় আনুষ্ঠানিকভাবে নিন্দা জানিয়েছে উর্মিলার দল কংগ্রেসও। দলটির পক্ষ থেকে বলা হয়েছে, উর্মিলার জনপ্রিয়তায় ভয় পেয়েছে বিজেপি। যে কারণে এইসব অপপ্রচার চালাচ্ছে তারা। শুধু এবারই নয়, বিজেপি সবসময়ই সামপ্রদায়িকতায় উস্কানি দেয়। তবে বিষয়টি নিয়ে এখনো মুখ খোলেননি অভিনেত্রী। তিনি নিজের মতো করেই চালিয়ে যাচ্ছেন নির্বাচনি প্রচারণা।

শেয়ার করুন

পাঠকের মতামত