আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

পাল্টে গেল আইয়ুব বাচ্চুর ‘এলআরবি’র নাম

পাল্টে গেল আইয়ুব বাচ্চুর ‘এলআরবি’র নাম

নাম পরিবর্তন হয়েছে দেশের জনপ্রিয় ব্যান্ডদল এলআরবির। বর্তমানে এর নাম রাখা হয়েছে ‘বালাম অ্যান্ড দ্য লিগ্যাসি’।

গতকাল পহেলা বৈশাখে বালাম অ্যান্ড দ্য লিগ্যাসি নামে ব্যান্ডদলটি প্রথম কনসার্ট করেছে।

গত ৫ এপ্রিল ২০১৯ রাজধানীর বেইলি রোডের ক্যাফে থার্টি রেস্তোরাঁয় আনুষ্ঠানিকভাবে এলআরবিতে যোগ দেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী বালাম।

দলটির ২৮তম জন্মদিনে আইয়ুব বাচ্চুর স্থানে প্রধান ভোকাল হিসাবে বালামের নাম ষোষণা দেয়।

সেদিন দলে যুক্ত হয়ে বালাম জানিয়েছিলেন, তিনি কখনই আইয়ুব বাচ্চুর আসন গ্রহণ করতে পারবেন না। তার রিপ্লেসমেন্ট নেই। হতেও পারে না। তিনি শুধু দলটিকে ভালোবেসে যুক্ত হতে এসেছেন।

এরপর ব্যান্ডটির প্রতিষ্ঠাতা প্রয়াত ব্যান্ডশিল্পী আইয়ুব বাচ্চুর পরিবারের সদস্যরা ‘এলআরবি’ নামটি ব্যবহার না করার জন্য বিশেষভাবে অনুরোধ করেন।

বাচ্চুর পরিবারের সদস্যরা চান না, এলআরবি নাম কেউ ব্যবহার করুক।

তাই বাচ্চুর পরিবারে সদস্যদের প্রতি সম্মান জানিয়ে ব্যান্ডের সদস্যরা ‘এলআরবি’ নামটি পরিবর্তন করে ‘বালাম অ্যান্ড দ্য লিগ্যাসি’ দেয়া হয়েছে বলে জানিয়েছেন ব্যান্ডদলটির অন্যতম সদস্য গিটারিস্ট মাসুদ।

এ প্রসঙ্গে ব্যান্ডের পক্ষ থেকে জানানো হয়, ‘বিষয়টি আমাদের কাছে অনেক আবেগপ্রবণ। আমরা আইয়ুব বাচ্চুকে এবং এলআরবিকে অনেক বেশি ভালোবাসি। তার সম্মান রক্ষার্থে, আমরা এই সিদ্ধান্ত নিয়েছি।’

এলআরবির সমর্থক ও শ্রোতার এখন থেকে বালাম অ্যান্ড দ্য লিগ্যাসি ব্যান্ডকে সমর্থন দিয়ে যাবে বলে আশা ব্যক্ত করেন তারা।

এ প্রসঙ্গে মাসুদ বলেন, ব্যান্ডের নাম পরিবর্তন করা হলেও ‘বালাম অ্যান্ড দ্য লিগ্যাসি’ আইয়ুব বাচ্চু ও এলআরবির গাওয়া গান চর্চা করবে। বিভিন্ন কনসার্ট আর অনুষ্ঠানে তা পরিবেশন করবে।

বালামের দায়িত্বে দলটির বর্তমান সদস্যরা হলেন - ভোকাল ও গিটার- বালাম, বেজ গিটার- স্বপন, গিটার- মাসুদ, ড্রামস- রোমেল ও সাউন্ড ইঞ্জিনিয়ার- শামীম আহমেদ।

১৯৯০ সালের ৫ এপ্রিল এলআরবি প্রতিষ্ঠা করেন আইয়ুব বাচ্চু। শুরুতে এই ব্যান্ডের নাম ছিল ‘লিটল রিভার ব্যান্ড’ (এলআরবি)।

১৯৯৭ সালে নাম বদলে রাখা হয় ‘লাভ রানস ব্লাইন্ড’ (এলআরবি)। ২৮ বছর সফলতার সঙ্গে দলটিকে শ্রোতাপ্রিয়তার শীর্ষে নিয়ে যান আইয়ুব বাচ্চু।

গত বছর ১৮ অক্টোবর সকালে নিজ বাসায় হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা যান ব্যান্ড জগতের এই কিংবদন্তি।

শেয়ার করুন

পাঠকের মতামত