আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

সিডনি ফিল্ম ফেস্টিভ্যালে আসছেন ফারুকি ও তিশা

সিডনি ফিল্ম ফেস্টিভ্যালে আসছেন ফারুকি ও তিশা

সিডনি ফিল্ম ফেস্টিভ্যাল-২০১৯ এ প্রদর্শনের জন্য নির্বাচিত হয়েছে ফারুকী নির্মিত ‘শনিবার বিকেল’ বা 'Saturday Afternoon' ।আগামী ১০ জুন দুপুর ২টায় এবং ১৩ জুন রাত ৮টায় সিডনির ড্যান্ডি অপেরা সিনেমা হলের সিনেমা ওয়ানে চলচ্চিত্রটির দুইটি প্রদর্শনী হবে। এ কারণে ৯ জুন পরিচালক মোস্তফা সরোয়ার ফারুকী এবংঅভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা সিডনি আসছেন।অনলাইনেরhttps://www.sff.org.au. লিঙ্ক থেকে সিনেমাটির(Saturday Afternoon) টিকেট কিনতে পাওয়া যাবে।

ঢাকার গুলশানের হলি আর্টিজান হামলার ঘটনা অবলম্বনে মোস্তফা সরয়ার ফারুকী নির্মিত ‘শনিবার বিকেল’ বা 'Saturday Afternoon' চলচ্চিত্রটি ফেস্টিভ্যালে প্রদর্শন ছাড়াও তিশা-ফারুকী অংশ নিবেন প্রশ্নোত্তর পর্ব এবং অন্যান্য আনুষ্ঠানিকতায়।তারা সিডনি থাকাকালীন বাংলাদেশী প্রেস ও মিডিয়া সম্প্রদায়ের সাথে একটি অনুষ্ঠানে শুভেচ্ছা বিনিময় করবেন 14th June, St. George Auditorium, Kogarah te। অস্ট্রেলিয়া ভিত্তিক ইভেন্ট সংস্থা দেশী ইভেন্টস এবং পথ  প্রোডাকশনস এই অনুষ্ঠানটির আয়োজন করছে।এদিকে সিডনি ফিল্ম ফেস্টিভ্যাল কর্তৃপক্ষ তাদের প্রোগ্রাম নোটে ছবিটি সম্পর্কে লিখেছে, ‘বার্লিন ফেস্টিভ্যালে সিলভার বিয়ার জয়ী সিনেমাটোগ্রাফার আজিজ জাম্ভাকিয়েভের অনন্যসাধারণ এক সিঙ্গেল শটের মধ্য দিয়ে এই অডাশিয়াস ছবি ‘‘শনিবার বিকেল’’ আমাদেরকে নিয়ে যায় ঢাকার একটা রেস্টুরেন্টের ভেতরে ঘটে যাওয়া এক ভীতিকর সময়ে। কিন্তু ফারুকীর আসল উদ্দিষ্ট সন্ত্রাসের চিত্রায়ন নয়। তার আসল আরাধ্য বিভিন্ন ধর্ম-বর্নের মানুষের মানবিকতায়, সন্ত্রাসের মুখে দাঁড়িয়ে মানবতার উদ্বোধনে।’
‘শনিবার বিকেল’ চলচ্চিত্রের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশ থেকে জাহিদ হাসান, নুসরাত ইমরোজ তিশা, মামুনুর রশিদ, ইরেশ যাকের, ইন্তেখাব দিনার, গাউসুল আলম শাওন, নাদের চৌধুরী, ভারতের পরমব্রত চট্টোপাধ্যায়, ফিলিস্তিনের ইয়াদ হুরানিসহ আরও অনেকে।বাংলাদেশ-ভারত-জার্মান যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে ‘শনিবার বিকেল’। পাশাপাশি প্রযোজনার সঙ্গে যুক্ত আছে ছবিয়াল।

প্রসঙ্গত কিছুদিন আগে মস্কো ফিল্ম ফেস্টিভ্যালে অংশ নিয়ে ‘শনিবার বিকেল’ ছবিটি দুইটি ইন্ডিপেন্ডেন্ট জুরি পুরস্কার অর্জন করেছে।

শেয়ার করুন

পাঠকের মতামত