আপডেট :

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

        ট্রাম্পের বিলাসবহুল ফ্লোরিডা গলফ ক্লাবেই হতে পারে নতুন ‘ক্যাম্প ডেভিড’

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার তাপপ্রবাহ এখনো কাটেনি, তবে আসছে স্বস্তির শীতলতা

        সিলভার লেকে বাড়িতে আগুন, চার এলএফডি ফায়ারফাইটারসহ আহত ৫

        প্রায় এক মাস ধরে নিখোঁজ দক্ষিণ ক্যালিফোর্নিয়ার দুই কিশোর লস এঞ্জেলেসের এলাকায় থাকতে পারে

        কুলভার সিটি বাসচালক ব্রুস রদ্রিগেজকে হত্যার অভিযোগে লস এঞ্জেলেসের ব্যক্তি অভিযুক্ত

        সারোগেসিতে জন্ম নেওয়া অন্তত ১৪ শিশুকে নির্যাতনের অভিযোগ ক্যালিফোর্নিয়ার দম্পতির বিরুদ্ধে

গাছ থেকে পড়ে আহত পরীমনি

গাছ থেকে পড়ে আহত পরীমনি

পরীমনি

বাংলা সিনেমার শুটিং

ঢাকাই ছবির অভিনেত্রী পরীমনি গতকাল একটি
সিনেমার শুটিং করতে গিয়ে গাছ থেকে পড়ে আহত
হয়েছেন। গতকাল রোববার গাজীপুরের
হোতাপাড়ায় শুটিংয়ের সময় গাছ থেকে পড়ে আহত
হন বলে গণমাধ্যমকে জানিয়েছেন তিনি।
চলতি মাসের ১২ মার্চ থেকে হোতাপাড়ায় আমার
প্রেম আমার প্রিয়া’ ছবির শুটিং শুরু করেন
পরীমনি। একটানা ২২ মার্চ পর্যন্ত ছবিটির শুটিং
হওয়ার কথা ছিল। কিন্তু হঠাৎ এই দুর্ঘটনায়
পরীমনি আহত হওয়ায় ছবির কাজ আপাতত স্থগিত
করতে বাধ্য হয়েছেন পরিচালক শামীমুল ইসলাম
শামীম। ছবিতে পরীমনির নায়ক আরজু।
গণমাধ্যমের সঙ্গে আলাপে পরীমনি বললেন,
হোতাপাড়ায় গতকাল গাছে চড়ে বেড়ানোর একটি
দৃশ্যের শুটিং করছিলাম। কিন্তু হঠাৎ করে
ভারসাম্য রক্ষা করতে না পারায় গাছ থেকে পড়ে
যাই। এতে হাতে ও পায়ে মারাত্মকভাবে আহত হয়েছি।’
ছবিতে নিজের অভিনীত চরিত্র প্রসঙ্গে পরীমনি
বললেন, নতুন ছবিটিতে আমি খুব চঞ্চল প্রকৃতির
একটি মেয়ে। কাউকে মানি না। সারাক্ষণ সারা
গ্রাম ঘুরে বেড়াই। আমার বাবা গ্রামের
চেয়ারম্যান। বাবার ক্ষমতার জোরে নানা
অন্যায় অনিয়ম করে বেড়াই। একটা সময় আমার
সঙ্গে একই গ্রামের নাপিতের ছেলের প্রেম হয়।
তারপর নানা ঘটনার মধ্য দিয়ে ছবির গল্প এগিয়ে
যায়।আমার প্রেম আমার প্রিয়া’ ছবিতে পরীমনির
বাবার চরিত্রে অভিনয় করছেন মিশা সওদাগর। আর
নাপিতের চরিত্রে অভিনয় করছেন আলীরাজ।
২০১৩ সালে ঢাকাই চলচ্চিত্রে কাজ শুরু করেন
পরীমনি। অল্প সময়ের মধ্যেই ঢাকাই চলচ্চিত্রের
আলোচিত নায়িকায় পরিণত হন তিনি। সম্প্রতি
মুক্তি পেয়েছে তাঁর প্রথম চলচ্চিত্র ভালোবাসা
সীমাহীন’। এতে পরীমনি অভিনয় করেছেন আনিসুর
রহমান মিলন ও জায়েদ খানের বিপরীতে।

শেয়ার করুন

পাঠকের মতামত