আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

মর্মে মর্ম ধ্বনি’-নিয়ে সুজিত মোস্তফা আসছেন সিডনীতে

মর্মে মর্ম ধ্বনি’-নিয়ে সুজিত মোস্তফা আসছেন সিডনীতে

সুজিত মোস্তফা শুধু বাংলাদেশেই নয় উপমহাদেশের অন্যতম একজন গুণী সংগীতশিল্পী। স্পষ্টবাদী এবং মোহনীয় কণ্ঠের অধিকারী সুজিত মোস্তফা সিডনীর দর্শকদের মর্মে মর্ম ধ্বনি’ নামে একটি সঙ্গীতসন্ধ্যা উপহার দেবেন আসছে ২১শে সেপ্টেম্বর শনিবার ডুরালের স্পেসেফিক হিলস খ্রিসিয়ান স্কুল অডিটরিয়ামে। বিশিষ্ট শিক্ষাবিদ, গীতিকবি এবং প্রখ্যাত সাংষ্কৃতিক ব্যক্তিত্ব আবু হেনা মোস্তফা কামালের জেষ্ঠ্য পুত্র সুজিত মোস্তফা আধুনিক, সেমি ক্ল্যাসিক্যাল ও নজরুলের গান করেছেন ভারত, শ্রীলঙ্কা, জাপান, চায়না, আমেরিকা, অস্ট্রেলিয়া সহ বিশ্বের অন্যান্য বহু দেশে। এছাড়াও সংগীত বিষয়ক অনুষ্ঠান উপস্থাপনায় রয়েছে তার অপূর্ব দক্ষতা।

উল্লেখ্য, প্রখ্যাত নৃত্যশিল্পী, কোরিওগ্রাফার ও অভিনেত্রী মুনমুন আহমেদ তার সহধর্মিনী। মুক্তিযুদ্ধের পরপর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সূর্যশিশু নামে যে শিশু সংগঠন গড়ে ওঠে সেখানেই অনুপ কুমার দাশের হাতে তার সংগীতে হাতেখড়ি। এরপর চট্টগ্রামে প্রথাগত উচ্চাঙ্গ সঙ্গীতে তালিম পান ওস্তাদ মিহির লালার কাছে। ঢাকায় সর্বজনাব মিথুন দে, ফুল মোহাম্মদ, আখতার সাদমানীর কাছে উচ্চাঙ্গ সংগীত, শ্রীমতি অঞ্জলি রায় ও জনাব সোহরাব হোসেনের কাছে ছায়ানটে নজরুল সংগীতে তালিম গ্রহণ করেন। শান্তিনিকেতনে গুরু শ্রী মোহন সিং খাংগুরার কাছে উচ্চাঙ্গ সংগীত এবং শ্রী সীতাংশু রায়ের কাছে রবীন্দ্র সংগীতে শিক্ষা নেন। দিল্লীতে পন্ডিত অমরনাথ, ওস্তাদ হাফিজ আহমেদ খান ও পন্ডিত বিনোদ কুমারের কাছে উচ্চাঙ্গ সংগীত এবং শ্রীমতি শান্তি হীরানন্দের কাছে গজল এবং ঠুমরীর তালিম গ্রহণ করেন।
১৯৯৪ সালে বাংলাদেশে ফেরার পর সুজিত মোস্তফা কন্ঠ সংগীত প্রশিক্ষণ ছাড়াও নজরুল সংগীতের প্রচার ও প্রসারে দেশব্যাপী নানামুখী কাজ করছেন। নজরুল বিষয়ক সংগঠন নজরুল সংগীত শিল্পী পরিষদের সাধারণ সম্পাদক হিসেবে তিনি পরিষদ ও শিল্পীদের সংগঠিত করে নজরুল চর্চ্চায় বিশেষ অবদান রেখেছেন।উল্লেখ্য, তিনি হিন্দুস্তানি ইন্দোর এবং পাতিয়ালা ঘারানায় উচ্চাঙ্গ সঙ্গীতেও পারদর্শী। মর্মে মর্ম ধ্বনি’-সঙ্গীতানুষ্ঠানের আয়োজকদের পক্ষ থেকে আনিসুর রহমান নান্টু-(0411202928)সঙ্গীতপিয়াসী সকলকে অনুষ্ঠানে আসার আমন্ত্রণ জানিয়েছেন।

শেয়ার করুন

পাঠকের মতামত