আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

নিউইয়র্কে মিস নেপাল প্রতিযোগিতার বিচারক হলেন ইঞ্জিনিয়ার হানিপ

নিউইয়র্কে মিস নেপাল প্রতিযোগিতার বিচারক হলেন ইঞ্জিনিয়ার হানিপ

নিউইয়র্কে নেপালিদের মন জয় করলেন পিপল এন টেকের প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার আবুবকর হানিপ। নর্থ আমেরিকার জনপ্রিয় আয়োজন মিস নেপাল প্রতিযোগিতায় প্রথমবারের মতো কোনো বাংলাদেশি হিসেবে বিচারকের আসন অলংকৃত করেন তিনি। শনিবার লং আইল্যান্ড সিটির মেলরোজ বলরুমে অনুষ্ঠিত মিস নেপাল নর্থ আমেরিকা ২০১৯-এ যুক্তরাষ্ট্র ও নেপাল থেকে আসা খ্যাতিমান ব্যক্তিত্বদের সাথে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন আবুবকর হানিপ।
আয়োজনে নর্থ আমেরিকার বিভিন্ন শহর থেকে ১৬ জন প্রতিযোগী অংশ নেন। এদের মধ্যে মিস নেপাল-এর মুকুট অর্জন করেন নিউইয়র্কের প্রতিযোগী শ্রীয়া গাজুরেল। প্রথম রানার আপ হন কানাডার ভ্যানকুভারের আস্থা পান্ডে ও দ্বিতীয় রানার আপ হন ম্যাচাচুসেটসের প্রতিযোগী কৃতী কেসি।
অনুষ্ঠানে পিপল এন টেকের আবুবকর হানিপ ছাড়াও নেপালি বিচারক ছিলেন মিস নেপাল ওয়ার্ল্ড ২০১৮ বিজয়ী শ্রীঙ্খলা খাতিওয়াদা, নেপাল কমিউনিটির সামাজিক উদ্যোক্তা রাজু শ্রেষ্ঠ, জনপ্রিয় নেপালি রক এন্ড রোল শিল্পী আদ্রিয়ান প্রধান, কমিউনিটি নেতা ও লামা একাউন্টিংয়ের প্রতিষ্ঠাতা নামগেল লামা এবং এটর্নি বাসু ডি ফুলারা।  
দীর্ঘ কয়েক মাস ধরে শত শত প্রতিযোগী থেকে কয়েকদফা বাছাই করে ১৬ জনকে মিস নেপাল-এর গ্রান্ড ফিনালের জন্য মনোনীত করা হয়। এদের জন্য অনলাইনেও ভোট নেয়া হয়। হাজার হাজার নেপালি তাদের পছন্দের প্রতিযোগীকে ভোট দেন। সর্বশেষ বাছাইকৃত ১৬ জনকে বিভিন্ন পর্যায়ে গ্রুমিং শেষে প্রস্তুত করা হয় মূল মঞ্চের জন্য। গ্রান্ড ফিনালের কোরিওগ্রাফার ছিলেন মিস নেপাল ওয়ার্ল্ড ২০১০ মুকুট জয়ী সদিচ্ছা শ্রেষ্ঠ।
অনুষ্ঠানে তিন বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেন আবুবকর হানিপ। এ সময় বিজয়ীদের আরও পুরস্কৃত করেন টিভি সাংবাদিক ও উপস্থাপক হাসানুজ্জামান সাকী, এনআরবি কানেক্ট টিভির পরিচালক আরিফুল ইসলাম ও পিপল এন টেকের হিউম্যান রিসোর্স ম্যানেজার মিলন মনিরুজ্জামান।
অনুষ্ঠানে ইঞ্জিনিয়ার আবুবকর হানিপ বলেন, পিপল এন টেক যুক্তরাষ্ট্রে বিভিন্ন কমিউনিটির সাড়ে পাঁচ হাজার অভিবাসীকে প্রশিক্ষণ দিয়ে ৮০ হাজার থেকে দুই লাখ ডলার বেতনে চাকরি দিয়েছে। তারা অনেকেই আগে অড জব করতেন। কিন্তু আজ তারা সুপ্রতিষ্ঠিত। তিনি জানান, নেপালি কমিউনিটির কয়েকশ শিক্ষার্থীকে পিপল এন টেক উন্নত বেতনে চাকরি পাইয়ে দিয়েছে।
মিস নেপাল নর্থ আমেরিকা প্রতিযোগিতায় ইঞ্জিনিয়ার আবুবকর হানিপ বিচারক হওয়ায় এবং পিপল এন টেক অনুষ্ঠানে তিন বিজয়ীকে আইটি স্কলারশীপ প্রদান করায় আয়োজকরা ব্যক্তি ও প্রতিষ্ঠানের ভূঁয়সী প্রশংসা করেন। তারা বলেন, পিপল এন টেক ও ইঞ্জিনিয়ার হানিপ শুধু বাংলাদেশিদেরই নয়, অন্যান্য দেশের কমিউনিটির পাশাপাশি অসংখ্য নেপালিকে অড জব থেকে মুক্তি দিয়েছেন। নেপালিরাও এখন অনেকে পিপল এন টেক থেকে আইটি প্রশিক্ষণ নিয়ে ভাল বেতনে সম্মানজনক পেশায় নিজেদের নিয়োজিত করতে সক্ষম হয়েছেন। অনুষ্ঠানে নেপালি বিশিষ্ট ব্যক্তিরা তাদের বক্তৃতায় পিপল এন টেক ও ইঞ্জিনিয়ার আবুবকর হানিপকে এজন্য ধন্যবাদ জানান।    

শেয়ার করুন

পাঠকের মতামত