আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

আজম খান, আইয়ুব বাচ্চু ও জেমসের গান গেয়ে লস এঞ্জেলেসে মঞ্চ কাঁপালেন নোবেল

আজম খান, আইয়ুব বাচ্চু ও জেমসের গান গেয়ে লস এঞ্জেলেসে মঞ্চ কাঁপালেন নোবেল

সেই তুমি কেন অচেনা হলে..., কারার ঐ লৌহ কপাট..., বিদ্যাশ্রম... এরকম কালজয়ী বিভিন্ন গান গেয়ে লস এঞ্জেলেসে মঞ্চ কাঁপালেন দুই বাংলার নতুন প্রজন্মের জনপ্রিয় কণ্ঠশিল্পী, বহুল আলোচিত সা-রে-গা-মা রিয়েলিটি শো’র রানারআপ নোবেল।
গত শনিবার লস এঞ্জেলেসের ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠন ফ্রেন্ডস ক্লাবের পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক সন্ধ্যায় বাংলাদেশের কিংবদন্তি কণ্ঠশিল্পী আজম খান, আইয়ুব বাচ্চু ও  জেমস-সহ বিখ্যাত শিল্পীদের গান গেয়ে মুদ্ধ করে তুলেন প্রবাসীদের।

সদ্য সমাপ্ত টেবিল টেনিস প্রতিযোগিতা এবং এলএ বেঙ্গল ক্রিকেট টিমকে সংবর্ধনা দিতে এই অনুষ্ঠানের আয়োজন করে ফ্রেন্ডস ক্লাব। স্থানীয় একটি মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফ্রেন্ডস ক্লাবের প্রেসিডেন্ট ফেরদৌস খান,  চেয়ারম্যান এম কে জামান, সেক্রেটারি শাহিন রশিদ ও ফ্রেন্ডস ক্লাবের ফাউন্ডার মেম্বার শফিউল আলম বাবু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রবীন কমিউনিটি নেতা সালিক সুবহান।
জনপ্রিয় উপস্থাপক মিঠুন চৌধুরী ও রশনি আলমের উপস্থাপনায়  অনুষ্ঠান শুরু হয় বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীতের মধ্য দিয়ে। এরপর লস এঞ্জেলেসের প্রবাসী কমিউনিটিতে মৃত্যুবরণকারী সবার স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
অনুষ্ঠানে ফ্রেন্ডস ক্লাবের আয়োজনে সদ্য সমাপ্ত টেবিল টেনিস প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।


লস এঞ্জেলেসে একমাত্র বাংলাদেশী‌ ক্রিকেট টিম ‘এল এ বেঙ্গল ক্রিকেট টিম’কে সাউদার্ন ক্যালিফর্নিয়া ক্রিকেট অ্যাসোসিয়েশনের লীগে চ্যাম্পিয়ন হওয়ায় সংবর্ধনা প্রদান করা হয়। ‘এল এ বেঙ্গল ক্রিকেট টিম’ গত দশ বছর ধরে সাউদার্ন  ক্যালিফোনিয়া ক্রিকেট লিগে খেলে আসছে।

এছাড়াও অনুষ্ঠানে চিটাগং ফ্রেন্ড ক্লাবের প্রেসিডেন্টকেও সম্মাননা দেওয়া হয়। আর ফ্রেন্ডস ক্লাবের নিয়ম অনুযায়ী ক্লাবের মেম্বারদের মধ্যে বেস্ট ফ্রেন্ড অ্যাওয়ার্ড দেওয়া হয় আক্তার ভূঁইয়াকে।


১৭ বছরে পদার্পনের শুভক্ষণে ফ্রেন্ডস ক্লাবের এই আয়োজন বেশ আনন্দে উপভোগ করেন প্রবাসীরা। বিশেষ করে নোবেলের পরিবেশনা মাতিয়ে রেখেছিল চারপাশ। মঞ্চে একটানা দুই ঘন্টা গান পরিবেশন করেন নোবেল। তার দরাজ কণ্ঠের সুরের মুর্ছনায় মেতে উঠেন ছেলে-বুড়ো সব বয়সের প্রবাসীরা। প্রতিভাধর এই তরুণ শিল্পীকে দেখতে ও গান শুনতে দূর-দূরান্ত থেকে আসেন অনেকে।

নোবেলের পাশাপাশি অনুষ্ঠানে আরও গান পরিবেশন করেন প্রবাসী শিল্পী সোনিয়া কুকু।

শেয়ার করুন

পাঠকের মতামত