আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

হারলেন মৌসুমী, জিতলেন মিশা-জায়েদ

হারলেন মৌসুমী, জিতলেন মিশা-জায়েদ

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০১৯-২১ মেয়াদে আবারো সভাপতি পদে বিজয়ী হয়েছেন মিশা সওদাগর। এবার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন জায়েদ খান।

সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে শুক্রবার রাত ১টার দিকে নির্বাচনের ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ইলিয়াস কাঞ্চন।

ইলিয়াস কাঞ্চন জানান, এবার ২১টি পদের বিপরীতে ২৭ জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন। মোট ভোটার ৪৪৯ জন। এর মধ্যে ভোট দিয়েছেন ৩৮৬জন।  এতে সভাপতি পদে ২২৭ ভোটে নির্বাচিত হয়েছেন মিশা সওদাগর তার নিকতম প্রতিদ্বন্দ্বি চিত্রনায়িকা মৌসুমী পেয়েছেন ১২৫ ভোট।  জায়েদ খান ২৮৪ ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছেন। তার নিকতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্রপ্রাথী ইলিয়াস কোবরা পেয়েছেন ৬৮টি ভোট।

নির্বাচিত হওয়ার পর সমকালের সঙ্গে আলাপে মিশা শওদাগর বলেন, 'সবার দোয়া ও ভালোবাসায় আবারও জয়ী হতে পেরেছি। চলচ্চিত্রের সব শিল্পী, কলাকুশলীসহ এফডিসিসহ সবার কাছে আমি কৃতজ্ঞ। জয়ী হওয়ার পরই আমার প্রথম কাজ হবে ইশেতেহারে যা যা বলেছিলাম তার বাস্তবায়ন ঘটানো।  শিল্পীদের সবাইকে নিয়ে চলচ্চিত্রের উন্নয়নে কাজ করে যাব। আমাদের গতবার যে কাজগুলো করা হয়নি সেগুলো এবার পূরণ করবো।'

নবনির্বাচিত সাধারণ সম্পাদক জায়েদ খান বলেন, 'চলচ্চিত্র শিল্পীরা যাতে সম্মানের সঙ্গে মাথা উঁচু করে বাঁচতে পারে, আমরা সেই ব্যবস্থা করব। শিল্পীরা কেউ হারেনি। আমরা আগামীতে যেন বিগত বছরের কাজের গতিটা ধরে রাখতে পারি সবার কাছে এই দোয়াই চাই। শিল্পী সমিতির সকল ভোটারদের কাছে আমি কৃতজ্ঞ। তারা আমাদের প্যানেলকে ভালোবেসে ও বিশ্বাস করে আবারও ভোট দিয়ে জয়ী করেছেন। এবার আমাদের উন্নয়নের ধারাবাহিকতা ঠিক রেখে সমিতিকে আরও উন্নয়নের  পথে এগিয়ে যাওয়ার পালা।

এবারের নির্বাচনে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় বাংলাদেশ শিল্পী সমিতির ২০১৯-২১ মেয়াদি নির্বাচনে তিন পদে বিনা বাধায় নির্বাচিত হয়েছে তিনজন। তারা হলেন সাংগঠনিক সম্পাদক পদে সুব্রত, দপ্তর ও প্রচার সম্পাদক পদে জ্যাকি আলমগীর ও কোষাধ্যক্ষ পদে ফরহাদ। ভোট গ্রহণের আগে  নির্বাচন কমিশন যখন চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে। সেখানে ওই তিন পদে তিনজনকে নির্বাচিত ঘোষণা করেন। তিনজনই মিশা-জায়েদ প্যানেলের। দপ্তর ও প্রচার সম্পাদক পদে জ্যাকি আলমগীরের একমাত্র প্রতিদ্বন্দ্বী মো. সাইফুলের মনোনয়নপত্রটি সমিতির গঠনতন্ত্রের ৯(৩) ধারায় বাতিল হয়ে গেছে বলে জানানো হয়।

শিল্পী সমিতির এবারের নির্বাচনে  সহ সভাপতি পদে জয়ী হয়েছেন  ডিপজল (৩১১) ও রুবেল  (২৯৩)।  সহসাধারণ সম্পাদক পদে জয়ী হন আরমান  (২৮৯), সম্পাদক পদে জয়ী  মামুনুন ইমন (২৪৭)। সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে জয়ী হন  জাকির হোসেন  (২৩০)

নির্বাচনে  ১১টি কার্যকরী সদস্য পদে নির্বাচিত হয়েছেন অঞ্জনা সুলতানা (৩৩৪), অরুণা বিশ্বাস (৩১৫), আলীরাজ ৩৩৬, আফজাল শরীফ (২৯৩), আসিফ ইকবাল (৩১৪), আলেকজান্ডার বো (৩৩৭), জেসমিন ৩০৯, জয় চৌধুরী ৩০৩,, বাপ্পারাজ, মারুফ আকিব, রোজিনা ৩২০।

বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (এফডিসি) বৃষ্টি উপেক্ষা করে সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৫টা পর্যন্ত। ভোটের আগ থেকে উত্তাপ থাকলেও শেষ পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ভোট হয়েছে সুষ্ঠুভাবেই।


এক নজরে চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন নেতৃত্বে এলেন যারা:

সভাপতি: মিশা সওদাগর।

সাধারণ সম্পাদক: জায়েদ খান।

সহসভাপতি নির্বাচিত হয়েছেন: ডিপজল ও রুবেল।

সহসাধারণ সম্পাদক: আরমান।

সাংগঠনিক সম্পাদক: সুব্রত।

আন্তর্জাতিক-বিষয়ক সম্পাদক: ইমন।

দপ্তর ও প্রচার সম্পাদক: জ্যাকি আলমগীর।

সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক: জাকির হোসেন।

কোষাধ্যক্ষ: ফরহাদ।

কার্যনির্বাহী পরিষদের সদস্য: অঞ্জনা সুলতানা, অরুণা বিশ্বাস, আলীরাজ, আফজাল শরীফ, আসিফ ইকবাল, আলেকজান্ডার বো, জেসমিন, জয় চৌধুরী, নাসরিন, বাপ্পারাজ, মারুফ আকিব ও রোজিনা।

শেয়ার করুন

পাঠকের মতামত