আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

আবার বিয়ে করলেন হুমায়ূন আহমেদের প্রথম স্ত্রী গুলতেকিন

আবার বিয়ে করলেন হুমায়ূন আহমেদের প্রথম স্ত্রী গুলতেকিন


দ্বিতীয় বিয়ে করলেন খ্যাতিমান কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদের প্রথম স্ত্রী গুলতেকিন খান। বর যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আফতাব আহমদ। দুই সপ্তাহ আগে ছোট পরিসরে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় ঢাকায়।

বুধবার এই খবর প্রকাশিত হওয়ার পরই সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই গুলতেকিনকে শুভেচ্ছা জানিয়েছেন। আফতাব আহমদ একজন কবি। তিনি অভিনেত্রী আয়েশা আখতারের ছেলে। ডিগ্রি নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে।

কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের সাবেক স্ত্রী গুলতেকিন খান। গুলতেকিনের সাথে হুমায়ূন আহমেদের বিয়ে হয় ১৯৭৩ সালে। ২০০৩ সালে তাদের বিচ্ছেদ হয়। তখন বিষয়টি ব্যাপক আলোচনা সমালোচনার জন্ম দিয়েছিল। হুমায়ুন আহমেদের সাথে গুলতেকিনের সংসারে  এক ছেলে ও তিন মেয়ে আছে।

আফতাব আহমদও আগে বিয়ে করেছিলেন। সেই স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হয়েছে প্রায় ১০ বছর আগে। তাদের এক সন্তান লন্ডনে পড়াশোনা করছে।

২০০৫ সালে গুলতেকিনের সাথে বিচ্ছেদের পর হুমায়ুন আহমেদ বিয়ে করেন অভিনেত্রী শাওনকে। আর হুমায়ূন আহমেদের মৃত্যুর সাত বছর পর বিয়ে করলেন গুলতেকিন খান।

জানা গেছে, প্রায় সাত-আট বছর ধরে আফতাব আহমেদের সঙ্গে গুলতেকিনের বন্ধুত্ব। তাদের এই বন্ধুত্ব ধীরে ধীরে প্রেমে গড়ায়। সেই প্রেমের পরিণতি এই বিয়ে।

শেয়ার করুন

পাঠকের মতামত