আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

সিলেট শাহী ঈদগাহে নামাজ ও শুটিং একসঙ্গেই করলেন সিয়াম!

সিলেট শাহী ঈদগাহে নামাজ ও শুটিং একসঙ্গেই করলেন সিয়াম!

মুখে দাঁড়ি, মাথায় টুপি, লম্বা চুলে ভিন্ন লুকে দেখা মিললো তার। কোনো গানের দৃশ্য নয়। কোনো বেলেল্লাপনা নয়। নয় সিনেমার কোনো অশ্লীল চিত্র ধারণ। নায়কের নামাজের দৃশ্য ধারণ করতেই পরিচালক বেছে নিয়েছেন সিলেটের ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানকে। ঈদগাহতে নামাজও পড়েছেন এই তারকা।

গত ২৮ শে নভেম্বর চিত্র নায়ক সিয়ামের এমন দৃশ্য ধারণের চিত্রায়ন করা হয়।

কিন্তু একটি মহল না জেনেই এখানে গানের শ্যুটিং হয়েছে বলে খবর ছড়িয়ে দেয়। দেখা দেয় বিভ্রান্তি। যা গুজবে পরিনত হয়।

এমন বিভ্রান্তিকর খবরে উদ্বিগ্ন ও মর্মাহত ইত্তেফাক ছবির পরিচালক রায়হান রাফি।

রায়হান রাফি, ইত্তেফাক ছবির দৃশ্যধারনের বিষয়ে বলেন, এ ছবির হিরো সিয়ামকে এ সিনেমায় ভিন্ন লুকে দর্শকরা দেখতে পাবেন।

সিলেটের শাহী ঈদগাহে দৃশ্যধারণ করা হয়েছে। সেটাও সিনেমার কাহিনীর সঙ্গে মিল রেখে। এ ছবিতে তার চরিত্রের নাম নূর। সিলেটের শাহী ঈদগাহে সিয়ামের নামাজ আদায় করার দৃশ্য ধারণ করা হয়েছে।

কিন্তু গতকাল থেকে সিলেটের কিছু গণমাধ্যমসহ সোশ্যাল মিডিয়ায় শুটিংয়ের কয়েকটি ছবি ভাইরাল হয়েছে শাহী ঈদগাহে নাকি আমরা গানের দৃশ্যধারণ করেছি যা সম্পুর্ন মিথ্যা।

তাছাড়া আমি হতভম্ব হলাম যে, স্থানীয় গণমাধ্যম থেকে আমার কোন বক্তব্য ছাড়া কিভাবে এহেন সংবাদ প্রকাশ করতে পারলো।

আমরা ইচ্ছে করলে দেশ বিদেশের যে কোন যায়গায় এমন দৃশ্য ধারণের শট নিতে পারতাম, কিন্তু সিলেট আমার জন্মভূমি এ মাটিকে হ্রদয়ে লালন করি সিলেটকে বিশ্বদরবারে আরেকধাপ এগিয়ে নিতে নিজের দায়িত্ববোধ থেকে কাজটি করতে এসেছি।

পরিশেষে পোরামন ২ খ্যাত রায়হান রাফি সিলেটবাসীর প্রতি গুজবে কান না দেয়ার আহবান জানান, এবং সঠিক তথ্য না জেনে সোশ্যাল মিডিয়ায় মন্তব্য করা থেকে বিরত থাকার ও অনুরোধ করেন।

প্রসঙ্গত গত দু’দিন থেকে সিলেটের শাহী ঈদগাহে ইত্তেফাক ছবির গানের শুটিং হয়েছে বলে কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় এবং প্রতিবাদের ঝড় উঠে। এমন পরিস্থিতি দেখে ইত্তেফাক ছবির টিম ও নড়েচড়ে বসে। সাথে সাথে এ প্রতিবেদকের সাথে আলাপ করে সঠিক তথ্য দিয়ে গুজবের অবসান ঘটায়।

শেয়ার করুন

পাঠকের মতামত