আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেতা তাপস পাল আর নেই

পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেতা তাপস পাল আর নেই


পশ্চিমবঙ্গের বাংলা ছবির জনপ্রিয় অভিনেতা তাপস পাল মারা গেছেন। মঙ্গলবার স্থানীয় সময় ভোর সাড়ে ৩টার দিকে তিনি পরলোকগমন করেন।

মুম্বইয়ের এক বেসরকারি হাসপাতালে বেশ কিছুদিন ধরেই ভর্তি ছিলেন অসুস্থ অভিনেতা। তার বয়স হয়েছিল ৬১৷ ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা-কে জানিয়েছেন অভিনেতার স্ত্রী নন্দিনী পাল। ভারতের বাণিজ্যনগরীতে মেয়ে সোহিনীর সঙ্গে দেখা করতে যান তিনি। আর শহরে ফেরা হলো না একদা তৃণমূলের কৃষ্ণনগরের এমপির।

মাত্র বাইশ বছর বয়সে মুক্তি পেয়েছিল তার প্রথম ছবি, তরুণ মজুমদার পরিচালিত ‘দাদার কীর্তি’। বক্স অফিসে প্রবলভাবে সফল সেই ছবি রাতারাতি সুপারস্টার করে দেয় তাকে। এর পর একের পর এক সুপারহিট ছবিতে মুখ্য ভূমিকায় মাতিয়ে রাখেন দর্শকদের। ‘ভালবাসা ভালবাসা’, ‘গুরুদক্ষিণা’, ‘মায়া মমতা’, ‘সুরের ভুবনে’, ‘সমাপ্তি’, ‘উত্তরা’, ইত্যাদি ছবি তাঁকে তুলে দেয় জনপ্রিয়তার শীর্ষে।

২০০৯ সালে তৃণমূল কংগ্রেসের টিকিটে কৃষ্ণনগর থেকে লোকসভার এমপি হয়েছিলেন তাপস পাল। তবে তার রাজনৈতিক কেরিয়ার বেশিদূর এগোয়নি। ২০১৬ সালে রোজভ্যালি চিটফান্ড কান্ডে নাম জড়ায় অভিনেতার। এর পরেই আসে পুলিশের হাতে গ্রেফতারি, তারপর ভুবনেশ্বরে হাজতবাস। তাপস পালের গগনচুম্বী কেরিয়ার তখন সায়াহ্নে।

তার অভিনীত শেষ কয়েকটি ছবি ‘আটটা আটের বনগাঁ লোকাল’, যা মুক্তি পায় ২০১২ সালে, ‘চ্যালেঞ্জ ২’, ‘উল্লাস’, ‘খিলাড়ি’, ও ‘স্বভূমি’।

শেয়ার করুন

পাঠকের মতামত