আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

‘বঙ্গবন্ধু’ ছবিতে কে কোন চরিত্রে?

‘বঙ্গবন্ধু’ ছবিতে কে কোন চরিত্রে?

বঙ্গবন্ধুর বায়োপিকে অভিনয়ের জন্য চূড়ান্ত হওয়া কয়েকজন তারকা অভিনয়শিল্পী


আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। আগামী ১৭ মার্চ বাঙালি জাতির জনক শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষের দিনে শুরু হতে যাচ্ছে তার জীবনীর ওপর নির্মিতব্য ছবির শুটিং। প্রাথমিকভাবে ছবিটির নাম রাখা হয়েছে ‘বঙ্গবন্ধু’। এটি নির্মাণের দায়িত্ব দেয়া হয়েছে ভারতের খ্যাতিমান পরিচালক শ্যাম বেনেগালকে। ছবিতে অভিনয়ের জন্য বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) ওয়েবসাইটে ইতোমধ্যে ৫০ জন অভিনয়শিল্পীর একটি তালিকা প্রকাশ করা হয়েছে।

সেই তালিকা অনুযায়ী, ছবিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চরিত্রে অভিনয় করবেন ‘ঢাকা অ্যাটাক’ খ্যাত জনপ্রিয় নায়ক আরেফিন শুভ। শেখ মুজিবুর রহমানের স্ত্রী রেনুর চরিত্রে দেখা যাবে নুসরাত ইমরোজ তিশাকে। বঙ্গবন্ধু-কন্যা ও বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোটবেলার চরিত্রে অভিনয় করবেন নুসরাত ফারিয়া।  শেখ হাসিনার আরও দুই বয়সের দুটি চরিত্রে দেখা যাবে জান্নাতুল সুমাইয়া এবং ওয়ানিয়া জারিন আনভিতাকে।

ঐতিহাসিক আরও কিছু চরিত্রে দেখা যাবে দেশের জনপ্রিয় ও খ্যাতিমান অভিনয়শিল্পীদের। এর মধ্যে রাইসুল ইসলাম আসাদ রয়েছেন আব্দুল হামিদ খান ভাসানীর চরিত্রে, সায়েম সামাদ রয়েছেন সৈয়দ নজরুল ইসলামের চরিত্রে, চিত্রনায়ক ফেরদৌস রয়েছেন তাজউদ্দিন আহমেদের চরিত্রে, শহীদুল আলম সাচ্চু রয়েছেন এ কে ফজলুল হকের চরিত্রে, সমু চৌধুরী রয়েছেন কামরুজ্জামানের চরিত্রে, খলিলুর রহমান কাদেরী রয়েছেন মনসুর আলীর চরিত্রে, তৌকির আহমেদ রয়েছেন হোসেন শহীদ সোহরাওয়ার্দীর চরিত্রে এবং ফজলুর রহমান বাবু রয়েছেন খন্দকার মোশতাকের চরিত্রে।

ছবির লাইন-ক্যামেরা চালু হতে আর মাত্র ১২ দিন বাকি। শুটিংকে সামনে রেখে ইতোমধ্যে এফডিসির বিভিন্ন ফ্লোরে শুরু হয়েছে সেট নির্মাণ। ১৭ মার্চের আগেই এসব কাজ সমাপ্ত হবে। শেখ মুজিবুর রহমানের বর্ণাঢ্য জীবন নিয়ে নির্মিতব্য ‘বঙ্গবন্ধু’ ছবিটি যৌথভাবে প্রযোজনা করবে বাংলাদেশ ও ভারত সরকার। ২০২১ সালের মার্চে এটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

শেয়ার করুন

পাঠকের মতামত