আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

তিন টাকা দেনমোহরে বিয়ে করলেন পরীমনি

তিন টাকা দেনমোহরে বিয়ে করলেন পরীমনি


গত ৯ মার্চ রাতে অভিনেত্রী ও পরিচালক হৃদি হকের অফিসে তার সহকারি পরিচালক আসাদুজ্জামন রনিকে কাজি ডেকে বিয়ে করেন চিত্রনায়িকা পরিমনী। হুট করে বিয়ে করায় কাওকে তেমন জানাতে পারেননি পরী। অনেকটা পালিয়ে বিয়ের মতো করেই বিয়ে করেছেন বলেও দাবী করছেন এ নায়িকা। জানাননি নিজের পরিবারের কাওকেও।
বৃহস্প্রতিবার রাতে গণমাধ্যমে বিয়ের কথা পরী এবং রনি উভয়ই স্বীকার করেন। গতকাল শুক্রবার পরীমনি বলেন, জীবন তার নিজস্ব গতিতে চলে। জীবনের নিয়ন্ত্রক আসলে আমরা না। আর জন্ম, মৃত্যু ও বিয়ে সবই আল্লাহর হাতে। এই কথার উপর অগাধ বিশ্বাস আমার। দেখছেন না কিভাবে হুট করে আমার বিয়েটা হয়ে গেলো।
পরীর স্বামী নাগরিক নাট্য সম্প্রদায়ের নির্দেশক ও সদস্য। বিয়েতে তাদের দেনমোহর ধরা হয়েছে মাত্র তিন টাকা। দেনমোহর এতো কম কেনো? প্রশ্ন রাখা হয় এ নায়িকাকে। তিনি বলেন, দেনমোহর আমাদের ইচ্ছেমতো দিয়েছি। বিশাল অংকের দেনমোহর ধার্য করে কি লাভ। দু’জনের মধ্যে ভালোবাসাটাই মূখ্য। সেটা আমাদের মধ্যে আছে।
পরী আরও বলেন, দেনমোহর কত হবে? ছাড়াছাড়ি হয়ে গেলে এগুলো আবার দিতে হবে। এগুলো কিন্তু একটা মানসিক চাপ হিসেবে মাথায় ঢুকে যায়। ছাড়াছাডি নিয়ে চিন্তার চেয়ে আমার কাছে বন্ধনটা খুব জরুরি। জীবনের অনেক কিছু হিসাবনিকাশ করে হয় কিন্তু বিয়ের মতো বড় বিষয়ে হিসাবনিকাশ চলে না। আমি খুবই খুশি। সবাই আমার জন্য দোয়া করবেন।’
বিয়ের পর পরীমনি কাজে অনেক বেশি মনযোগ দিতে চান বলে জানালেন। আগামী ২০ দিন ‘অ্যাডভেঞ্চার সুন্দরবন’ ছবির শুটিংয়ে ঢাকার বাইরে থাকবেন এই চিত্রনায়িকা।
২০১৫ সালে ‘ভালোবাসা সীমাহীন’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় পরীমনির। সে বছর ‘রানা প্লাজা’ ছবিতে চুক্তিবদ্ধ হয়ে আলোচনায় আসেন তিনি, যদিও এখনো মুক্তি পায়নি ছবিটি। পরীমনি অভিনীত ছবিগুলোর মধ্যে রয়েছে ‘ভালোবাসব তোমায়’, ‘মহুয়া সুন্দরী’, ‘রক্ত’ ও ‘স্বপ্নজাল’।
এর আগে গত ২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি সাংবাদিক তামিম হাসানের সঙ্গে পরীমনির বাগদান হয়। তখন পরী বলেছিলেন আগামী কোন ভালোবাসা দিবসে বিয়ের সানাই বাজবে তাদের। কিন্তু সেটা আর হয়নি। তামিমের সঙ্গে বিচ্ছেদ হয় পরীর।


শেয়ার করুন

পাঠকের মতামত