আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

অসহায় মানুষের পাশে ‘ইত্যাদি’ পরিবার

অসহায় মানুষের পাশে ‘ইত্যাদি’ পরিবার

করোনা সংকটে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে জনপ্রিয় টিভি ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ পরিবার। হানিফ সংকেতের নেতৃত্বে অসহায় মানুষের কাছে খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হয়।

গত ১ এপ্রিল নগরীর মিরপুর ১, ২ ও ১০, টোলারবাগ, টেকনিক্যাল, শ্যামলী, ধানমন্ডি লেক, এ্যালিফ্যান্ট রোড, শাহবাগ, হাতিরঝিল, বেগুনবাড়ি বস্তি, বাড্ডা, রামপুরা, শাহজাদপুর, কুড়িল, কালশীসহ মোট ১৫টি স্থানে অসহায় ২০০ পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করে স্বেচ্ছাসেবক দলের সদস্যরা।

গতকাল সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা সদরের আলহাজ্ব সিদ্দীক উচ্চ বিদ্যালয় মাঠে ২০০ অসহায় পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এ সময় করোনা সংক্রমণ রোধে সামাজিক দূরত্ব নিশ্চিত করে বিতরণ করা হয়। ইত্যাদিতে প্রদর্শিত ফেসবুকে সেবাদানকারী মামুন বিশ্বাসের মাধ্যমে এ কার্যক্রম পরিচালিত হয়।

এছাড়া আহসান রনির তত্ত্বাবধানে স্থানীয় স্বেচ্ছাসেবক মো. মামুনুর রেজার নেতৃত্বে নওগাঁ জেলার পত্নীতলার ১১টি ইউনিয়ন, মাহমুদুল হাসানের নেতৃত্বে কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলার ৬টি ইউনিয়ন, তানভীর আনজুম তুষারের নেতৃত্বে সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার ৬টি ইউনিয়ন, শফিকুল ইসলাম সিহাবের নেতৃত্বে টাংগাইল জেলার গোপালপুর উপজেলার ৬টি ইউনিয়ন, মো. আশিকুর রহমানের নেতৃত্বে নাটোর জেলার বাগাতিপাড়া উপজেলার ৬টি ইউনিয়ন, সায়েম রাফির নেতৃত্বে পাবনা জেলার সুজানগর উপজেলার ৯টি ইউনিয়ন এবং কে.এম. জাহিদ হোসেনের নেতৃত্বে পটুয়াখালী সদর উপজেলার অন্তর্গত ৩টি ইউনিয়নে সচেতনতামূলক প্রচার চালানো হয়।

এলএবাংলাটাইমস/এলআরটি/ই

শেয়ার করুন

পাঠকের মতামত