আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

চলচ্চিত্রে সায় অভিনেত্রী সানজিদা প্রীতি

চলচ্চিত্রে সায় অভিনেত্রী সানজিদা প্রীতি

এবার চলচ্চিত্রে নিয়মিত হতে চান মঞ্চ ও টিভি নাটকের ব্যস্ততম অভিনেত্রী সানজিদা প্রীতি। যুৎসই গল্প ও চরিত্র পেলে প্রীতি ‘যে কোনো ধারার’ চলচ্চিত্রে অভিনয় করবেন।
সম্প্রতি ইমরাউল রাফাত পরিচালিত ‘কলিংবেল’ নাটকের সেটে গ্লিটজের সঙ্গে আড্ডায় প্রীতি বললেন, “আমার রুচির সঙ্গে গেলে যে কোনো ধরনের চলচ্চিত্রে অভিনয়ের জন্য প্রস্তুত আমি। বিকল্প ধারা ও বাণিজ্যিক এমন তত্ত্বে আমি বিশ্বাসী নই। আমার কাছে সিনেমার গল্পটি প্রাধাণ্য পাবে। গল্প পছন্দ হলে আমি সব ধরনের চলচ্চিত্রে অভিনয়ে প্রস্তুত।”
কমেডি ধাঁচের ‘কলিংবেল’ নাটকে প্রীতি অভিনয় করছেন স্কুলের বাংলা শিক্ষিকা শিউলির চরিত্রে। কিছূটা বাতিকগ্রস্ত মেয়েটি পরিবারকে ভীষণ গুরুত্ব দেয়। আগলে রাখে পরিবারের প্রতিটি সদস্যকে।
নাটকটি নিয়ে প্রীতি বলছেন, “আমি এর আগে কখনো কোনো কমেডি নাটকে অভিনয় করিনি। রাফাতের নাটকের চিত্রনাট্য আমাকে অভিভূত করেছে। নাটকে সিচুয়েশনাল কমেডিকে প্রাধাণ্য দেওয়া হয়েছে, যা আমার খুব মনঃপুত হয়েছে। রাফাতের পরিচালনাতেও আমি মুগ্ধ। তরুণ পরিচালক হিসেবে সে খুব যত্ন নিয়ে ধারাবাহিকটি নির্মাণ করছে।”

প্রীতি এখন আফসানা মিমি পরিচালিত ‘সাতটি তারার তিমির’ নাটকেও অভিনয় করছেন। অভিনয় করছেন আরও তিনটি ধারাবাহিকে।
ধারাবাহিকের ব্যস্ততায় এক ঘণ্টার নাটকে উপস্থিতি বড় কম প্রীতির। এর কারণ হিসেবে প্রীতি বলছেন, “ ধারাবাহিকের ক্ষেত্রে আমার একটি কমিটমেন্ট থাকে, শিডিউল অনেক আগেই ফিক্সড হয়ে থাকে। চাইলেও খুব বেশি এক ঘণ্টার নাটকে কাজ করতে পারছি না।”
ধারাবাহিক নাটকগুলোর গল্প একই রকম হয়ে যাচ্ছে-গ্লিটজের এমন মন্তব্যের সঙ্গে একমত হয়ে প্রীতি বলেন, “আমাদের দেশে এতগুলো চ্যানেল! প্রতিটি চ্যানেলে ধারাবাহিক নাটক হচ্ছে। সে তুলনায় কলাকুশলী কিন্তু নেই। চিত্রনাট্যকার থেকে শুরু করে ইউনিটের অন্যান্য কারিগরি দিকে কিন্তু পর্যাপ্ত জনবল নেই। একই মুখ চিত্রনাট্য লিখছে, পরিচালনা করছে, অভিনয় করছে। একঘেয়েমি তো হতে পারে।”
অন্য অনেক অভিনয়শিল্পীর মতো প্রীতিও মনে করছেন দর্শক টিভি নাটক দেখছে না। তিনি বলছেন, “পাঁচ বছর আগেও টিভি নাটক থেকে দারুণ দর্শক প্রতিক্রিয়া পেতাম। এটা সত্যিই হতাশার।”

মঞ্চনাটকের দল প্রাচ্যনাটের সদস্য প্রীতি এখন ‘ট্র্যাজেডি পলাশবাড়ি’ এবং ‘সার্কাস সার্কাস’ নাটক দুটি নিয়ে ব্যস্ত। প্রাচ্যনাটের হয়ে রাহুল আনন্দের নির্দেশনায় পথনাটক ‘মান্দার’- এর বৃক্ষপ্রেমী বোবা মেয়ের চরিত্রটিকে প্রীতি বলছেন, তার ‘সবচেয়ে প্রিয় চরিত্র’।
১৯৯৫ সালে সাইফুল ইসলামের নির্দেশনায় ‘বকুলপুরের স্বাধীনতা’ নাটকের মাধ্যমে মঞ্চনাটকে অভিষেক হয় প্রীতির। প্রাচ্যনাটের হয়ে অভিনয় করেছেন ‘সার্কাস সার্কাস’, ‘রাজা এবং অন্যান্য’, ‘পুনর্জন্ম’, ‘এ ম্যান ফর অল সিজন’ ও ‘কইন্যা’নাটকে। ছোটপর্দায় সানজিদা প্রীতির পথচলা শুরু ২০০১ সালে। পান্না কায়সারের রচনা ও আফজাল হোসেনের পরিচালনায় ‘পাথর সময়’ নাটকে অভিনয় করেছিলেন তিনি। এর দুই বছর পর থেকে নিয়মিত অভিনয় শুরু করেন। তার অভিনীত নাটকগুলোর মধ্যে রয়েছে ‘ডলস হাউস’, ‘নীল উষ্ণতায় কাঁদি এবং বনলতা সেন’, ‘কফি নাকি কবিতা’, ‘দৃষ্টিদান’, ‘ভালোবাসি তাই ভালোবেসে যাই’, ‘ডোরা কাটা’, ‘অন্যসব’, ‘জয় যেন মনের হয়’ ইত্যাদি। ।



শেয়ার করুন

পাঠকের মতামত