আপডেট :

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

        ট্রাম্পের বিলাসবহুল ফ্লোরিডা গলফ ক্লাবেই হতে পারে নতুন ‘ক্যাম্প ডেভিড’

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার তাপপ্রবাহ এখনো কাটেনি, তবে আসছে স্বস্তির শীতলতা

        সিলভার লেকে বাড়িতে আগুন, চার এলএফডি ফায়ারফাইটারসহ আহত ৫

        প্রায় এক মাস ধরে নিখোঁজ দক্ষিণ ক্যালিফোর্নিয়ার দুই কিশোর লস এঞ্জেলেসের এলাকায় থাকতে পারে

        কুলভার সিটি বাসচালক ব্রুস রদ্রিগেজকে হত্যার অভিযোগে লস এঞ্জেলেসের ব্যক্তি অভিযুক্ত

পদ্ম পাতার জলে দেশের পুরাকীর্তি

পদ্ম পাতার জলে দেশের পুরাকীর্তি

বাংলাদেশের আনাচকানাচে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ইতিহাসের অনেক পুরাকীর্তি। বাংলাদেশের 

প্রত্নতাত্ত্বিক নিদর্শনের এমন বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে শুটিং করা হয়েছে ইমন ও মিম অভিনীত 
পদ্ম পাতার জল ছবির।ঔপনিবেশিক সময়ের এক গল্পকে সম্পূর্ণ নতুনভাবে উপস্থাপনের জন্য দৃষ্টিনন্দন সেট এবং জমকালো 
পোশাক পরিকল্পনার এক নান্দনিক মেলবন্ধন ঘটানো হয়েছে বলেই জানান পরিচালক তন্ময় 
তানসেন। তিনি বলেন, ‘যেহেতু গল্পটা ঔপনিবেশিক সময়ের তাই গল্পের প্রয়োজনেই আমাদের 
বাংলাদেশের বিভিন্ন পুরোনো জমিদারবাড়ি ও অন্যান্য প্রত্নতাত্ত্বিক নিদর্শন গুলোতে শ্যুটিং করতে 
হয়েছে। আর আমাদের দেশের এত সুন্দর সব নিদর্শন রয়েছে যেগুলো মানুষের সামনে তুলে ধরার 
জন্য সিনেমার মতো একটি বড় মাধ্যম ব্যবহার করলে তা দেশ-বিদেশের মানুষের কাছে খুব সহজেই 
পৌঁছে যাবে বলে আমি মনে করি।’তন্ময় জানান, ভিন্নধারার চলচ্চিত্র নির্মাণের প্রত্যয়ে যাত্রা শুরু করে ট্রাইপড স্টুডিও। এই 
প্রতিষ্ঠানের প্রথম চলচ্চিত্র পদ্ম পাতার জল। দীর্ঘ ৮৭ দিন ধরে টাঙ্গাইলের ধনবাড়ি, মহেড়া, ও 
নাগরপুর জমিদারবাড়ি, মধুপুর রাবার বাগান, মানিকগঞ্জের বালিয়াটি জমিদারবাড়ি, সোনারগাঁ 
লোকশিল্প জাদুঘর, পানাম সিটি, ঢাকার আহসান মঞ্জিল, রাঙামাটি, সিলেট, বান্দরবান ও টেকনাফ 
সহ দেশের আরও সুন্দর সব লোকেশনে শুটিং হয়েছে পদ্ম পাতার জল ছবির। তিনি বলেন, 
‘বাংলাদেশের উল্লেখযোগ্য প্রত্নতাত্ত্বিক স্থানগুলোকে পদ্ম পাতার জলের মাধ্যমে তুলে আনার এই 
প্রয়াসই এ ছবিকে সবার চেয়ে আলাদা করেছে।’ছবির কাহিনি ও সংলাপ লিখেছেন গীতিকবি লতিফুল ইসলাম শিবলী। আর এতে অভিনয় করেছেন 
ইমন, মিম, অমিত হাসান, তারিক আনাম খান, নিমা রহমান, মীরাক্কেল খ্যাত আবু হেনা রনি, 
রোমানা ও স্বর্ণা প্রমুখ।বর্তমানে পদ্ম পাতার জল ছবিটির সম্পাদনার কাজ চলছে। ছবিটির সম্পাদনা করছেন জাতীয় 
চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সামীর আহমেদ।

শেয়ার করুন

পাঠকের মতামত