আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

আন্তর্জাতিক গানে কণ্ঠ দিলেন বাংলাদেশি ৩ তরুণ

আন্তর্জাতিক গানে কণ্ঠ দিলেন বাংলাদেশি ৩ তরুণ

করোনাকালে মৃত্যুর মিছিল থেমে নেই। স্তব্ধ হয়ে আছে সারা বিশ্ব। করোনা, বেকারত্ব ও অনাহার এ যেন এক এক ভয়াবহ অশনি সঙ্কেত। তার পরেও মানুষ আশা নিয়ে বেঁচে আছে, পৃথিবী একদিন শান্ত হবে। অনেকে বিভিন্নভাবে মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। কেউ স্বাস্থ্য সেবায়, কেউ ত্রাণ বিতরণে আবার কেউ মানুষের মনোবল বৃদ্ধির জন্য বেঁচে থাকার অনুপ্রেরণা দিয়ে যাচ্ছেন গানের মাধ্যমে। প্রবাসী তিন তরুণ কণ্ঠযোদ্ধা হয়ে প্রবাসে কাজ করে যাচ্ছেন।

উত্তর আমেরিকা প্রবাসী তিন তরুণ এসজে আহমেদ, পাপী মনা এবং এলমাস আশরাফ। বিশ্বের অনান্য দেশের সঙ্গে আমেরিকায়ও প্রচুর বাংলাদেশী ইতোমধ্যে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। তাদেরকে উৎসর্গ করে নতুন গান রচনা করেছেন ও গেয়েছেন পাপী মনা, এসজে আহমেদ ও এলমাস আশরাফ। গানটির নাম ‘গার্ডেন অব ডেথ’।

গানটি সম্পর্কে শিল্পী পাপী মনা বলেন, গানটির সুর করেছেন এসজে আহমেদ। আর গান লেখার পাশাপাশি কণ্ঠ দিয়েছেন পাপী মনা, এসজে ও এলমাস আশরাফ। গানটির ভিডিও পরিচালনাও করেছেন পাপী মনা ও এসজে আহমেদ। গানটি করোনা আক্রান্ত সকলকে উৎসর্গ করে গাওয়া হয়েছে।

পাপী মনা বলেন, আমরা বিভিন্নভাবে করোনা আক্রান্ত মানুষের পাশে দাঁড়াতে পারি। হতে পারে তা আর্থিক অনুদান কিংবা গানের মধ্যে দিয়ে। তিনি আশা ব্যক্ত করে বলেন, গানটি মানুষকে বেঁচে থাকার অনুপ্রেরণা যোগাবে।

গানটি আন্তর্জাতিকভাবে আইটিউন, স্পোটিফাই, গুগল প্লে, ই-মিউজিকে প্রকাশ হয়েছে। আশা করি, সকলে এটি পছন্দ করবেন। এছাড়া শিল্পী পাপী মনার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে গানের ভিডিওটি দর্শকরা দেখতে পাবেন।https://www.youtube.com/watch?v=dCfUQf88t2U&feature=youtu.be&fbclid=IwAR35ua8FPxjcoSEDr5Hvt0LbOWZoI9sHoQ-W5clVr5gG8ucg3IKETVJ4DLk

এলএবাংলাটাইমস/এলআরটি/ই

শেয়ার করুন

পাঠকের মতামত