আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

জর্জ ফ্লয়েড হত্যার প্রতিবাদে একজোট হলিউড

জর্জ ফ্লয়েড হত্যার প্রতিবাদে একজোট হলিউড

আফ্রিকান বংশোদ্ভূত আমেরিকান কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েডকে হত্যার প্রতিবাদে একজোট হয়েছেন হলিউডের তারকারা। বিশ্বের সবচেয়ে বড় এই ফিল্ম ইন্ডাস্ট্রির একাধিক অভিনেতা-অভিনেত্রী, গায়ক-গায়িকা মঙ্গলবার নিজেদের সোশ্যাল অ্যাকাউন্টে একটি কালো ছবি পোস্ট করেছেন। অনেকে হ্যাশট্যাগ দেন ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’। অনেকে লেখেন, ‘ব্ল্যাকআউটটিউসডে।’

‘ওয়ান্ডার উইম্যান’ ছবির নায়িকা গ্যাল গ্যাডো থেকে স্যার উপাধি পাওয়া এলটন জন, পপ-তারকা কেটি পেরি- সকলেই এই ‘ব্ল্যাক পোস্ট’ করেছেন। তার মধ্যে গায়িকা রিহানা শুধু কালো ছবিই পোস্ট করেননি, তিনি লিখেছেন, ‘আমরা আবর্জনা লেনদেনের মধ্যে নেই।’

হলিউডের প্রথম সারির অভিনেতাদের মধ্যে অন্যতম জর্জ ক্লুনি মঙ্গলবার আমেরিকার বর্ণবিদ্বেষকে সেদেশের সব চেয়ে ভয়ংকর মহামারী বলে উল্লেখ করেছেন। তিনি এক আবেগময় প্রবন্ধে বলেছেন, ‘৪০০ বছর ধরে আমেরিকার মাটিতে বর্ণবিদ্বেষের সংক্রমণ চলছে। এটা আমাদের সব চেয়ে মারাত্মক মহামারী। অথচ, শতাব্দীর পর শতাব্দী কেটে গেছে এর কোনো প্রতিষেধক আমরা আবিষ্কার করতে পারিনি।’

কৃষ্ণাঙ্গ হত্যার প্রতিবাদে তারকাদের মধ্যে প্রথমে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছিলেন জনপ্রিয় দুই গায়িকা লেডি গাগা এবং বিয়ন্সে। এখন তাতে সামিল হলিউডের একটা বড় অংশ। আমেরিকা এই মুহূর্তে জর্জ ফ্লয়েডের মৃত্যু নিয়ে উত্তাল। বিক্ষোভ যেমন চলছে, সেই সুযোগে চলছে লুটপাটও। একটি অন্যায়ের প্রতিবাদ করার সুযোগে আরেক অন্যায়। এরও প্রতিবাদ করেছেন কয়েকজন হলিউড তারকা।

এলএবাংলাটাইমস/এলআরটি/ই

শেয়ার করুন

পাঠকের মতামত