আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

করোনায় অস্কার পেছাল দুই মাস

করোনায় অস্কার পেছাল দুই মাস

ছবি: এলএ বাংলা টাইমস


করোনাভাইরাসের কারণে আগামী বছর অস্কার পুরস্কারের জন্য নির্ধারিত সময় পিছিয়ে গেছে। ৯৩তম অস্কার ২০২১ সালের ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সোমবার একাডেমির পক্ষ থেকে জানানো হয়েছে সে বছর ২৫ এপ্রিল বসবে বছরের সবচেয়ে প্রতীক্ষিত এই আসর।


এর আগেও তিনবার পিছিয়েছিল অস্কার। ১৯৩৮ সালে লস অ্যাঞ্জেলসে বন্যার জন্য, ১৯৬৮ এ মার্টিন লুথার কিংয়ের হত্যার পর এবং ১৯৮১ সালে রোনাল্ড রিগানের ওপর হামলা হওয়ার পর অস্কার পিছিয়ে যায়। তবে অস্কার পুরস্কারের ৪০ বছরের ইতিহাসে তারিখ পেছানোর ঘটনা এই প্রথম।

একাডেমির প্রেসিডেন্ট ডেভিড রুবিন ও সিইও ডন হাডসন জানান, অস্কারে ছবি পাঠানোর জন্য সময়সীমাও বাড়ানো হয়েছে। মনোনয়ন জমা দেওয়ার সীমা ৩১ ডিসেম্বর, ২০২০ থেকে বাড়িয়ে ২৮ ফেব্রুয়ারি, ২০২১ করা হয়েছে।

আগামী বছর অস্কারের অনুষ্ঠানে জনসমাগম হবে নাকি অনলাইনে আয়োজন করা হবে, সেই বিষয়ে কিছু জানানো হয়নি। পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নিবেন আয়োজকরা। 

অস্কার-এর আয়োজক প্রতিষ্ঠান দ্য একাডেমি অব মোশন পিকচার আর্টস এন্ড সায়েন্স নতুন এই সিদ্ধান্তের কথা জানিয়েছে।


/এলএল/ বাংলা টাইমস/এন/এইচ

শেয়ার করুন

পাঠকের মতামত