আপডেট :

        মেডিকেইড জালিয়াতির অভিযোগের মুখে বিষয় ঘোরাতে চাইছে ক্যালিফোর্নিয়া

        ফোন ধরতে বাধ্য করা হচ্ছে সুবিধা প্রক্রিয়াকরণে নিয়োজিত কর্মীদের, বাড়ছে সোশ্যাল সিকিউরিটির জট

        ৭৫ দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু স্থগিত করল মার্কিন পররাষ্ট্র দপ্তর

        ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত: ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ফেডারেল মামলা

        FY ২০২৭ সালের H-1B ভিসার প্রাথমিক নিবন্ধন শুরু ৪ মার্চ

        সপ্তাহান্তে ক্যালিফোর্নিয়ায় স্বাভাবিকের চেয়ে ২০ ডিগ্রি পর্যন্ত বেশি তাপমাত্রার সম্ভাবনা

        লস এঞ্জেলেস ও অরেঞ্জ কাউন্টিতে আরও একটি হাম রোগী শনাক্ত

        কক্ষপথে ১০ লাখ স্যাটেলাইট উৎক্ষেপণের আবেদন স্পেসএক্সের

        মিনিয়াপোলিসে আইসিই কর্তৃক আটক পাঁচ বছরের শিশুকে মুক্তির নির্দেশ বিচারকের

        ক্যালিফোর্নিয়ায় বাড়ি কেনাবেচা প্রায় দুই দশকের মধ্যে সর্বনিম্ন

        ভাড়া নিয়ন্ত্রণ ভেঙে ১ কোটি ৮০ লাখ ডলার লাভের অভিযোগে মামলা

        হাউজিং ট্র্যাকার: দাবানলের আগে ডিসেম্বরে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার আবাসন বাজারে ধীরগতি

        মার্কিন অভিবাসী ভিসা স্থগিতাদেশ সরাতে ৭৫ কংগ্রেসম্যানের চিঠি

        গ্রাহকসেবায় ৫ মিনিটের বেশি অপেক্ষা নয়: ক্যালিফোর্নিয়ায় নতুন বিল, মানবিক যোগাযোগ নিশ্চিতের উদ্যোগ

        লস এঞ্জেলেসের দাবানল-পরবর্তী পুনর্গঠন অনুমতির নিয়ন্ত্রণ নিতে নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের

        মিনিয়াপোলিসে গুলিকাণ্ডের পর ফেডারেল এজেন্টদের বিরুদ্ধে মামলা সহজ করতে বিল পাস করল ক্যালিফোর্নিয়া সিনেট

        ট্রাম্প নীতির প্রভাবে বিদেশি জনসংখ্যা কমল ১৫ লাখ, হুমকিতে ক্যালিফোর্নিয়ার অর্থনীতি

        ক্যালিফোর্নিয়ায় ২ লাখ ৬০ হাজার ডলারে বাড়ি! কোথায় মিলছে সবচেয়ে সস্তা বাড়ি?

        ম্যাজিক জনসনের উদ্যোগে লস এঞ্জেলেস বন্দরে নতুন ক্রুজ টার্মিনাল

        মিনিয়াপলিসে অ্যালেক্স প্রেটি হত্যাকাণ্ড: তদন্তের দাবিতে রিপাবলিকানদের চাপ বাড়ছে

এবার যৌন হয়রানির অভিযোগে হিরো আলমের নামে জিডি করল তরুণী

এবার যৌন হয়রানির অভিযোগে হিরো আলমের নামে জিডি করল তরুণী

এলএ বাংলা টাইমস


আশরাফুল আলম ওরফে হিরো আলমের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় অনৈতিক প্রস্তাব ও প্রাণনাশের হুমকির অভিযোগে শারমীন আক্তার সাথী নামে এক তরুণী সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। গতকাল শনিবার রাজধানীর হাতিরঝিল থানায় এই জিডি করা হয়। তবে হিরো আলম বিষয়টিকে একেবারে অস্বীকার করেছেন। তিনি বলেন, 'আমাকে ফাঁসানোর অপচেষ্টা চালাচ্ছে মাত্র কয়েজন মানুষ। আমি দুইজনের বিরুদ্ধে মামলা করবো।' 

পেশায় নার্স ওই তরুণীর লিপিবদ্ধ জিডি নম্বর ১১৭২। তরুণী দাবি করেন, অনন্ত জলিলের নতুন ছবিতে কাজের সুযোগের কথা বলে অনৈতিক প্রস্তাব দিয়ে বসে সে। সাথী শখের বসে মাঝেমধ্যে স্বল্পদৈর্ঘ্য ও মিউজিক ভিডিও করেন। তবে হিরো আলম বলেন, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে এমনটি করা হচ্ছে। আপনি দেখবেন, ঐ স্ক্রিনশট আমার নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে যায়নি। আমি ব্যবহার করি Hero alom bogura নামের অ্যাকাউন্ট। কিন্তু মেয়েটির কাছে মেসেজ গিয়েছে Hero alom নামের একটি অ্যাকাউন্ট থেকে। আর আমি ওই মেয়েটির সাথে কথা বলেছি, সে তো এখনো নিশ্চিত না কার সাথে চ্যাট করেছে। এতে সে জিডি করে ফেলল? 

সাধারণ ডায়েরিতে তরুণী অভিযোগ করেছেন, হিরো আলম বগুড়া নামে ফেসবুক থেকে একাধিকবার আমার ফেসবুকে (সাথী আক্তার) অশ্লীল ভাষায় বিভিন্ন কু-প্রস্তাব দিতে থাকেন। আমাকে বিভিন্নভাবে সমাজের কাছে হেয় করার জন্য চেষ্টা চালিয়ে যান। বিষয়টি নিয়ে মুখ খুললে আমার ওপর ক্ষিপ্ত হয়ে হিরো আলম আমাকে ফোন করে প্রাণনাশের হুমকি দিতে থাকেন।

সাথী আক্তার নামে ওই তরুণী বলেন, হিরো আলমের দ্বিতীয় স্ত্রী নুসরাত আমার পরিচিত। আপনি তার সাথে কথা বললেই বুঝতে পারবেন, আসলে সে ওই রকম প্রস্তাব দিতে পারে কিনা। আমাকে প্রথমে একবার বাজে ইঙ্গিত দিয়ে মেসেজ দিয়েছিল। আমি সেটা ইগনোর করেছিলাম। পরে সে আমাকে অনন্ত জলিলের ছবিতে কাজের সুযোগ করে দেবে। কলকাতায় নিয়ে কাজ দেবে-এমন কথা বলে আমাকে অনৈতিক সম্পর্কের প্রস্তাব দেয়। হিরো আলম বলেন, আমি এমন কেন করব। আমার বিরুদ্ধে একটা চক্র এই কাজ করছে। তারা আমার পেছনে লেগে আছে। আমি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবো।

হিরো আলম অবশ্য ফেসবুক লাইভে এসে তাঁর বিরুদ্ধে আনীত অভিযোগের উত্তর দেওয়ার চেষ্টা করেন। এ ছাড়া তার পেছনে কারা কলকাঠি নাড়ছে সেসব কথাও বলেন। এ ছাড়া হিরো আলম আসলেই Hero alom bogura নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করেন। এ ছাড়া তার HERO ALOM নামের একটি ফেসবুক পেজ রয়েছে। তবে এর আগে হিরো আলম ওরফে আশরাফুল আলমের একাধিক ফেসবুক অ্যাকাউন্ট নিষ্ক্রিয় ও হ্যাকড হয়। 

২০১৬ সালে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আলোচনায় আসেন আশরাফুল আলম ওরফে ডিশ আলম ওরফে হিরো আলম। বগুড়ার এরুলিয়া গ্রাম থেকে ঢাকা এসে ক্রমশ নিজের জায়গা করে নেন আলম। ২০১৭ সালে হিরো আলম অভিনীত প্রথম ছবি মার ছক্কা মুক্তি পায়। ২০১৮ সালে তিনি বিজু দ্য হিরো নামে একটি বলিউড চলচ্চিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হন। এছাড়া বাংলাদেশে বেশ কিছু বিজ্ঞাপনচিত্র ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন।

এলএ বাংলা টাইমস/এম/বিএইচ 

শেয়ার করুন

পাঠকের মতামত