আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

মিশা-জায়েদের পদত্যাগের দাবিতে বঞ্চিতদের মানববন্ধন

মিশা-জায়েদের পদত্যাগের দাবিতে বঞ্চিতদের মানববন্ধন

এলএ বাংলা টাইমস


করোনার পর লাইট-ক্যামেরা চালু না হলেও আলোচনা-সমালোচনায় মুখর হয়ে আছে চলচ্চিত্রপাড়া। সিনে পর্দার বাইরের একের পর এক ‘আগ্রাসী’ কর্মসূচি আসছে। গত সপ্তাহে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খানকে ১৮ সংগঠনের বয়কটের পর এবার তিনিসহ সমিতির সভাপতি মিশা সওদাগরের বিরুদ্ধে রাস্তায় নেমেছেন শিল্পীদের একাংশ।বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ১৮৪ জন সদস্যদের ভোটাধিকার অন্যায়ভাবে কেড়ে নিয়েছেন জায়েদ ও মিশা—এমন অভিযোগে তাদের পদত্যাগ চেয়ে রাস্তায় দাঁড়িয়েছেন ভোটাধিকার হারানো শিল্পীরা। বেলা সাড়ে ১১টায় বিএফডিসির মূল ফটকের সামনে তারা মানববন্ধনে অংশ নেন। সেখানে স্লোগান দেওয়া হয়, যে নেতা শিল্পীদের সম্মান করেন না, তাকে আমরা চাই না।

সেখানে উপস্থিত বেশ কয়েকজন শিল্পী কথা বলেন। এরমধ্যে একজন শান আরাফ। তিনি অভিযোগ করে বলেন, শুধু শাকিব-অমিত প্যানেল আমাকে শিল্পী হিসেবে পদ দেওয়ায় আমার সদস্যপদটি বাতিল করেছেন জায়েদ। এটা পুরোপুরি অন্যায়। ফারুক সাহেব ও রোজিনা ম্যাডাম বলার পরেও জায়েদ খান তাদের কথা শোনেনি। সবসময় স্বেচ্ছাচারীভাবে কাজ করেছেন।

প্রভাব খাটিয়ে মামলার অভিযোগ তোলেন অসংখ্য সিনেমায় খল চরিত্রে অভিনয় করা জামাল পাটোয়ারি। বলেন, ‘জায়েদ খান শিল্পী সমিতিকে ব্যবহার করছিলেন- এমন কথা আমি বলেছি। আর তাতে আমার সদস্যপদ হারাতে হয়েছে। এছাড়া মিথ্যা মাদক ব্যবসায়ী বানিয়ে আমার নামে মামলা করে। ক্ষমতা প্রয়োগ করে এফডিসির গেটে আমার ঢোকা বন্ধ করে দেয়।’

এর আগে ‘স্বার্থবিরোধী কর্মকাণ্ড’র দায়ে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির প্রধান দুই ব্যক্তি মিশা সওদাগর ও জায়েদ খানকে ‘অবাঞ্ছিত’ বা ‘বয়কট’ করে চলচ্চিত্রের ১৮টি সংগঠন। বিএফডিসির জহির রায়হান কালার স্টুডিওতে সংবাদ সম্মেলন করে এমন সিদ্ধান্তের কথা জানান সংশ্লিষ্ট সংগঠনের নেতারা। যার নেতৃত্বে ছিল প্রযোজক পরিবেশক সমিতি। এর বিপক্ষে বিকালে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি। এরমধ্যেই শিল্পী সমিতির নেতাদের বিরুদ্ধে হলো এই মানববন্ধন।

এলএ বাংলা টাইমস/এম/বিএইচ

শেয়ার করুন

পাঠকের মতামত