আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

'গেইম অব থ্রোনস' তারকা ডায়ানা রিগ ক্যান্সারে মারা গেছেন

'গেইম অব থ্রোনস' তারকা ডায়ানা রিগ ক্যান্সারে মারা গেছেন

গেইম অব থ্রোনস এবং দ্য এভেঞ্জার্স তারকা ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান

মারা গেছেন জনপ্রিয় টিভি সিরিজ 'গেইম অব থ্রোনস' এবং 'দ্য এভেঞ্জার্স' তারকা ডায়ানা রিগ। ষাটের দশকের হাটথ্রব স্টাইল আইকন ও বন্ডগার্ল খ্যাত এই তারকা অভিনেত্রী ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮২ বছর। 

ডায়ানা রিগের এজেন্ট সিমন বেরেসফোর্ড মৃত্যু সংবাদটি নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে তিনি ঘুমের মধ্যে পরিবারের সান্নিধ্যে মারা যান। 

ডায়ানা রিগের কন্যা রেচেল স্টার্লিং বলেন, 'দীর্ঘ ছয়মাস যাবত আমার মা ডায়ানা রিগ ক্যান্সারের সাথে লড়াই করছিলেন। তবে তিনি সবসময়ের মতো জীবনের শেষ দিনগুলিও আনন্দে কাটিয়েছেন। তাঁর জীবন ছিলো খুশি আর ভালোবাসায় ভরা, তিনি তার অভিনেত্রী পরিচয় নিয়েও বেশ গর্বিত ছিলেন। আমরা তাঁকে অনেক মিস করবো'। 

ডায়ানা রিগ তার ক্যারিয়ার জীবন শুরু করেন ষাটের দশকে। প্যাট্রিক ম্যাকনির সাথে জোট বেঁধে তিনি জনপ্রিয় টিভি শো 'দ্য এভেঞ্জার্স' এ বন্ড গার্ল চরিত্রে অভিনয় করে। একশন ও হাস্যরসভিত্তিক সিরিজে অভিনয় করে দ্রুতই তিনি ষাটের দশকের আইকনে পরিণত হোন। 

১৯৬৭ সালে অভিনয় করেন জেমস বন্ডের বিখ্যাত থ্রিলার সিনেমা 'অন হার ম্যাজেস্টিস সিক্রেট সার্ভিস' এ। এই একটি মাত্র সিনেমাতেই তিনি 'বন্ড' ফ্যানদের মন জয় করে ফেলেন। 

ডায়ানা রিগ বার্ধক্যে পৌঁছেও অভিনয়ে সরব ছিলেন। হালের জনপ্রিয় টিভি সিরিজ 'গেইম অব থ্রোনস' এ অলেনা টাইরেল নামের একটি ফিকশনাল চরিত্রে অভিনয় করে মন জয় করেন নতুন প্রজন্মের, পাশাপাশি মনোনীত হোন গ্রামি এওয়ার্ড এর জন্যেও। এছাড়াও এর পাশাপাশি বেশ কিছু থ্রিলার ও সিটকম সিরিজে অভিনয় করেছেন সাম্প্রতিক বছরগুলোতে। 

পর্দায় অভিনয়ের পাশাপাশি মঞ্চ অভিনয় ও স্ক্রীনপ্লের কাজেও সরব ছিলেন ডায়ানা রিগ। ষাটের দশকে প্রখ্যাত নাট্যকার শেক্সপিয়রের বেশ কিছু নাটকে কাজ করেন তিনি। 

মেধাবী এই অভিনেত্রী ‘মাদার লাভে’ অভিনয়ের জন্য ১৯৯০ সালে বাফটা টিভি এওয়ার্ড জয় করেন। ২০০০ সালে পান বাফটা স্পেশাল এওয়ার্ড। এছাড়াও ২০১৮ সালে জয় করেন টনি এওয়ার্ড। 



এলএবাংলাটাইমস/ওএম 

শেয়ার করুন

পাঠকের মতামত