আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

বাংলাদেশি নায়ক আরেফিন শুভর বাসায় রহস্যজনক ব্রিফকেস

বাংলাদেশি নায়ক আরেফিন শুভর বাসায় রহস্যজনক ব্রিফকেস

চিত্রনায়ক আরিফিন শুভর বাসায় হঠাৎ একটি ব্রিফকেস এসেছে। কিন্তু কে বা কারা, কেন এই ব্রিফকেস পাঠিয়েছে, তা জানেন না শুভ। বিষয়টা রহস্যজনক বটে। খবরটা শুভ নিজেই তার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দিয়েছেন।

ফেসবুকে আরিফিন শুভ সেই ব্রিফকেসের ছবি শেয়ার করে লিখেছেন, ‘.... এরপর কি? অদ্ভুত এই ব্রিফকেসটা আমাকে পাঠানোর মানেটাই বা কি? কে পাঠালো, কারা পাঠালো, কেন পাঠালো? জানতে চাই!’

এমন ঘটনা শুনে শুভর ভক্তদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ কেউ বলছেন, পুলিশে খবর দিতে। আবার কেউ বলছেন নিজেই রহস্যের উদঘাটন করতে।

‘ঢাকা অ্যাটাক’ সিনেমায় আরিফিন শুভ পুলিশ কর্মকর্তার চরিত্রে অভিনয় করেছেন। এই সিনেমার ধারাবাহিকতায় নতুন করে ‘মিশন এক্সট্রিম’-এও অভিনয় করলেন। তাই ভক্তদের কেউ কেউ বলছেন, তিনি তো বোম্ব ডিজপোজাল ইউনিটের সদস্য। তাই তিনি নিজেই খুলে দেখুক এতে কী আছে।

শুভর বাসায় এই রহস্যজনক ব্রিফকেসের দুটো অর্থ হতে পারে। একটি- ব্রিফকেসটি সত্যিই অজ্ঞাত কেউ পাঠিয়েছে। যা অবশ্যই রহস্যজনক ব্যাপার।

আর অন্য অর্থে- এটা সিনেমার প্রচারণার কৌশল। যেহেতু ‘মিশন এক্সট্রিম’ পুলিশের দুর্ধর্ষ অভিযানের গল্পের সিনেমা। তাই এর প্রয়োজনে এমন রহস্যজনক কৌশল কার্যকর হতে পারে। যদিও শুভ কিংবা সিনেমার নির্মাতাদের পক্ষ থেকে তেমন কোনো ইঙ্গিত পাওয়া যায়নি। তাই এই সংশয় সময়ের ওপর ছেড়ে দেয়াই শ্রেয়।

উল্লেখ্য, ‘মিশন এক্সট্রিম’ নির্মাণ করেছেন ফয়সাল আহমেদ ও সানী সানোয়ার। এতে আরিফিন শুভ ছাড়াও অভিনয় করেছেন জান্নাতুল ফেরদৌস ঐশী, শতাব্দী ওয়াদুদ, তাসকিন রহমান, সুদীপ বিশ্বাস দ্বীপ, মিশা সওদাগর, সাদিয়া নাবিলা, সুমিত, ইরেশ যাকের, মাজনুন মিজান, মনোজ প্রামাণিক, আরেফ সায়েদ, ফজলুর রহমান বাবু ও শহীদুজ্জামান সেলিম প্রমুখ। সিনেমাটি প্রযোজনা করেছে কপ ক্রিয়েশন।

এলএবাংলাটাইমস/এলআরটি/ই

শেয়ার করুন

পাঠকের মতামত