আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

নরেন্দ্র মোদিকে নিয়ে সিনেমা, ফের মুক্তি পাচ্ছে ১৫ অক্টোবর

নরেন্দ্র মোদিকে নিয়ে সিনেমা, ফের মুক্তি পাচ্ছে ১৫ অক্টোবর

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে তৈরি হয়েছে বায়োপিক সিনেমা। করোনা মহামারীর মধ্যেই আগামী ১৫ অক্টোবর পুনরায় ভারতের বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে নরেন্দ্র মোদির বায়োপিক ‘পিএম নরেন্দ্র মোদি’।

মূলত একজন চা বিক্রেতা হিসেবে জীবন শুরু করে কিভাবে নরেন্দ্র মোদি দেশের প্রধানমন্ত্রীর পদে আসীন হলেন , সেই গল্পই বলা হয়েছে এই ছবিতে।

গত লোকসভা নির্বাচনের আগে ছবিটির মুক্তি পাওয়ার কথা থাকলেও নির্বাচনী বিধিভঙ্গের দায়ে মুক্তি আটকে গিয়েছিল। অবশেষে ২৪ মে ২০১৯ মুক্তি পায় বিবেক ওবেরয় অভিনীত দেশের প্রধানমন্ত্রীর বায়োপিক।

ওমাঙ্গ কুমার পরিচালিত এই ছবি মুক্তির প্রথম দিনেই প্রায় ২.৮৮ কোটি টাকার ব্যবসা করেছিল।

ছবিটির পুনরায় মুক্তির কারণ হিসেবে প্রযোজক সন্দীপ এস সিং জানান , 'দেশের অন্যতম শ্র্রেষ্ঠ প্রধানমন্ত্রী মোদি। ২০১৯ সালের নির্বাচনী ফলাফলেই তা আবার প্রমাণিত হয়েছে। করোনার আতঙ্ক কাটিয়ে আবার যখন মানুষ স্বাভাবিক জীবনে একটু একটু করে ফিরছেন , আবার যখন প্রেক্ষাগৃহ খোলার অনুমতি দেওয়া হয়েছে , তখন এমন মহান দেশনায়কের জীবনী দেখিয়ে মানুষকে উদ্বুদ্ধ করার থেকে ভালো প্রস্তাব আর কী হতে পারে! আমি এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে পেরে অত্যন্ত গর্বিত। গতবার কিছু রাজনৈতিক চক্রান্তের কারণে অনেক মানুষই ছবিটি দেখার সুযোগ পাননি। আমরা আশা করি এবার ছবিটি প্রেক্ষাগ্রহে পুনর্জীবন লাভ করবে ..। '

চলচ্চিত্রে নাম ভূমিকায় দেখা গিয়েছে বলি তারকা বিবেক ওবেরয়কে , এছাড়াও বোমান ইরানি , বরখা বিস্ত সেনগুপ্ত , জরিনা ওয়াহাব , দর্শন কুমার , রাজেন্দ্র গুপ্ত , অঞ্জন শ্রীবাস্তব প্রমুখ তারকা অভিনয় করেছিলেন।

এলএবাংলাটাইমস/এলআরটি/ই

শেয়ার করুন

পাঠকের মতামত