আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

মারা গেছেন 'জেমস বন্ড'

মারা গেছেন 'জেমস বন্ড'

ছবি: এলএবাংলাটাইমস

শনিবার (৩১ অক্টোবর) বাহামাস দ্বীপপুঞ্জে ঘুমের মধ্যে মারা যান শন কানারি। শেষদিকে বার্ধক্যজনিত বিভিন্ন জটিলতায় ভুগছিলেন তিনি।

মারা গেছেন জেমস বন্ড খ্যাত জনপ্রিয় অভিনেতা শন কানারি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৯০ বছর। জেমস বন্ড মূভির প্রযোজক সংস্থা বিষয়টি নিশ্চিত করেছেন।

শনিবার (৩১ অক্টোবর) বাহামাস দ্বীপপুঞ্জে ঘুমের মধ্যে মারা যান শন কানারি। শেষদিকে বার্ধক্যজনিত বিভিন্ন জটিলতায় ভুগছিলেন তিনি।

স্কটিশ অভিনেতা শন ক্যানারি সিনেমাপ্রেমীদের হৃদয়ে জায়গা করে নিয়েছে বিখ্যাত জেমস বন্ড চরিত্রে পর্দায় অভিনয় করে। সুদর্শন এই অভিনেতা পাঁচ দশক প্রতাপের সাথে রূপালি পর্দায় কাটিয়ে দিয়েছেন।

১৯৬২ সালে জেমস বন্ড সিরিজের প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমা 'ড. নো' এর মাধ্যমে পর্দায় আত্মপ্রকাশ করেন। জেমস বন্ড সিরিজে অভিনয়ের পাশাপাশি 'ইন্ডিয়ানা জোনস এন্ড লাস্ট ক্রুসেড', 'মেরিন', 'মার্ডার অন দ্যা অরিনেট এক্সপ্রেস' এর মতো ব্লকবাস্টার সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন।

আর্টস এ অনবদ্য অবদানের জন্য ২০০০ সালে নাইটহুড উপাধি পান এই শক্তিমান অভিনেতা। ১৯৮৩ সালে 'নেভার সে নেভার এগেইন' সিনেমায় সর্বশেষ জেমস বন্ড সিনেমায় সর্বশেষ অভিনয় করেন তিনি।

জেমস বন্ড সিরিজের প্রযোজক মিশেল উইলসন অভিনেতা শন কানারির মৃত্যু সংবাদ নিশ্চিত করে বলেন, পর্দায় প্রথম জেমস বন্ড হিসেবে তাঁকে সবাই চিরদিন মনে রাখবে৷ জেমস বন্ড সিরিজ জনপ্রিয় হওয়ার ক্ষেত্রে শন কানারির অনেক অবদান রয়েছে এবং সেটা আমরা ভুলবো না'।

প্রসঙ্গত, জেমস বন্ড সিরিজে বন্ড চরিত্রে অভিনয় করা অভিনেতাদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় নির্বাচিত হোন শন কানারি।


এলএবাংলাটাইমস /ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত