আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

ঢাকায় উদ্বোধন হলো আমেরিকান ফিল্ম স্টুডিও আসওয়ার ফিল্মস

ঢাকায় উদ্বোধন হলো আমেরিকান ফিল্ম স্টুডিও আসওয়ার ফিল্মস

ছবি: এলএবাংলাটাইমস

ইতোমধ্যে আসওয়ার ফিল্মস তাদের কাজ পুরোদমে শুরু করে দিয়েছে। নতুন অভিনয়-অভিনেত্রী ছাড়াও বিভিন্ন পর্যায়ের চলচ্চিত্র কর্মীদের নিয়োগ প্রক্রিয়া শুরু করা হয়েছে৷

ঢাকায় যাত্রা শুরু করেছে আমেরিকান ফিল্ম স্টুডিও আসওয়ার ফিল্মস (Aswar Films)। বাংলা ভাষায় জাতীয় এবং আন্তর্জাতিক শ্রোতাদের উপেযাগী বাণিজ্যিক ও নান্দনিক চলচ্চিত্র নির্মাণের জন্য ঢাকার উত্তরে নিকুঞ্জে এই নতুন অত্যাধুনিক ফিল্ম স্টুডিও এবং প্রযোজনা প্রতিষ্ঠান চালু হয়েছে।

আমেরিকান ডেমোক্রেটিক পার্টির চলচ্চিত্র নির্মাতা আসওয়ার রহমান এই স্টুডিওটির দায়িত্বে রয়েছেন। ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হওয়ার চার বছর পর আবারো চলচ্চিত্র নির্মাণ ও প্রযোজনায় ফিরে আসছেন তিনি।

আসওয়ার ফিল্মসের ডিরেক্টর অব ফটোগ্রাফি হিসেবে দায়িত্ব পালন করছেন পুরষ্কারপ্রাপ্ত চিত্রগ্রাহক পান্থ রহমান। পাশাপাশি মাসায়েদ হোসেন রাশিক ২০২১ সালে এই স্টুডিও থেকে ৫০টি চলচ্চিত্র প্রযোজনার মহাযজ্ঞে নেতৃত্ব দিচ্ছেন।

৮টি ফিচার ফিল্ম নির্মাতা আসওয়ার রহমান বলেন, 'বাংলা ভাষার চলচ্চিত্রের বিশ্বমঞ্চে আধিপত্য বিস্তারের সামর্থ্য রয়েছে৷ আমাদের এই স্টুডিও তৈরি ও প্রযোজনা করার পিছনে মূল উদ্দেশ্য হচ্ছে এই বিপুল সম্ভাবনাকে কাজে লাগানো'।

ইতোমধ্যে আসওয়ার ফিল্মস তাদের কাজ পুরোদমে শুরু করে দিয়েছে। নতুন অভিনয়-অভিনেত্রী ছাড়াও বিভিন্ন পর্যায়ের চলচ্চিত্র কর্মীদের নিয়োগ প্রক্রিয়া শুরু করা হয়েছে৷

নির্মাতা মাসায়েদ হোসেন এই প্রসঙ্গে বলেন, 'আমরা পুরো প্রক্রিয়াটি একটু ভিন্নভাবে করার চেষ্টা করছি। আমরা পেশাদার শিল্পীদের নিয়ে একটি সুন্দর পরিবেশ গড়ে তুলতে চাইছি যারা আমাদের এই উচ্চাভিলাষী প্রকল্পে সাহায্য করবেন'।


এলএবাংলাটাইমস /ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত