আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

৫৫ তে পা দিলেন শাহরুখ খান

৫৫ তে পা দিলেন শাহরুখ খান

৫৫ তে পা দিলেন বলিউড বাদশাহ শাহরুখ খান। জন্মদিনে এরই মধ্যে ভক্ত, সহকর্মীরা সামাজিক মাধ্যমে তাকে শুভেচ্ছা জানাতে শুরু করেছেন। প্রতিবার শাহরুখের জন্মদিনে ভক্তরা শুভেচ্ছা জানাতে তার মুম্বাইয়ের বাড়ি 'মান্নাতে'র সামনে ভিড় করেন। এবারের জন্মদিনে অবশ্য আইপিল খেলায় নিজের দল কলকাতা নাইট রাইডার্সকে সমর্থন জানাতে শাহরুখ সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছেন।

শাহরুখ টুইটারে ভক্তদের জন্মদিনে তার বাড়ির সামনে ভিড় করতে নিষেধ করেছেন। করোনা পরিস্থিতির কারণে সামাজিক দুরত্ব বজায় রাখতে সবাইকে তিনি দূর থেকে ভালোবাসা জানাতে আহবান জানিয়েছেন।

এদিকে, ভক্তদের পাশাপাশি সামাজিক মাধ্যমে শাহরুখকে জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন বলিউডের সব তারকাও। অভিনেত্রী মাধুরী দীক্ষিত শাহরুখকে শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, যখনই আমাদের দেখা হয় তখনই অনেক মজা, মাস্তি হয়। জন্মদিনে অনেক ভালোবাসা।

বলিউড তারকা জুহি চাওলা লিখেছেন, 'শাহরুখের জন্মদিনে ৫০০ টি গাছ লাগিয়েছি।' শাহরুখের সুস্থতা কামনা করে শুভেচ্ছাও জানান তিনি।

শাহরুখের সঙ্গে নিজের একটি ছবি পোস্ট করে অভিনেত্রী কারিনা কাপুর খান লিখেছেন, 'শুভ জন্মদিন কিং খান। আমার দেখা সবচেয়ে অমায়িক সুপারস্টার শাহরুখ খান।' এছাড়াও ফারাহ খান, আনুশকা শর্মাসহ অনেকেই শাহরুখকে শুভেচ্ছা জানান।

দুই দশকেরও বেশি সময় ধরে শাহরুখ বলিউডে রাজত্ব করছেন। এর মধ্যে ভক্তদের অনেক ব্লকবাস্টার ছবি উপহার দিয়েছেন তিনি। এর মধ্যে বেশিরভাগই রোমান্টিক ধরনের। শাহরুখ-কাজল অভিনীত 'দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে' ইতোমধ্যে ২৫ বছর পূর্তি উৎসব পালন করেছে। এ ছবির আগে 'ডর', 'বাজিগর', 'আনজাম' ছবি দিয়ে নেগেটিভ রোলে শাহরুখ বলিউডে নিজের আসন পাকাপোক্ত করেন। শাহরুখ অভিনীত অন্যান্য উল্লেখযোগ্য সুপারহিট ছবির মধ্যে 'কুছ কুছ হোতা হ্যায়', 'ম্যায় হু না', 'স্বদেশ', 'বাদশাহ', 'দেবদাস', 'বীর-জারা'  ইত্যাদি উল্লেখযোগ্য।  

শেয়ার করুন

পাঠকের মতামত