আপডেট :

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

বলিউড অভিনেতা আসিফের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

বলিউড অভিনেতা আসিফের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

অভিনেতা আসিফ বসরার ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হল মৃত দেহ। হিমাচল প্রদেশের ধরমশালায় নিজের ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয় আসিফের নিথর দেহ।

জানা যায়, বৃহস্পতিবার সকালে নিজের পোষ্যকে নিয়ে বাড়ির বাইরে বের হন আসিফ। এরপর বাড়ি ফিরে আচমকাই তাঁর মৃতদেহ উদ্ধার করা হয়। পোষ্যর বেল্ট দিয়েই আসিফ গলায় ফাঁস দিতে পারেন বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। পাশাপাশি বেশ কয়েকদিন ধরে আসিফ বসরা মানসিক অবসাদে ভুগছিলেন। অবসাদের জেরেই অভিনেতা শেষ পর্যন্ত নিজের জীবন শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন কি না, তা নিয়ে সন্দেহ দানা বাঁধতে শুরু করেছে।

পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। পাশাপাশি ফরেন্সিক দলও ঘটনাস্থলে পৌঁছে প্রমাণ জোগাড় করতে শুরু করেছে।

আসিফ বসরার অস্বাভাবিক মৃত্যুর খবরে স্তম্ভিত হয়ে যায় গোটা বলিউড। হনসল মেহতা থেকে মনোজ বাজপেয়ী, স্বরা ভাস্কর, ইমরান হাসমি, দিব্যা দত্ত প্রত্যেকে শোক প্রকাশ করেন। আসিফ বসরার মৃত্যু কীভাবে হল, তা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে সেলেবদের মধ্যে।

সূত্রের খবর, গত ৫ বছর ধরে ধরমশালায় ম্যাকলিওডগঞ্জে ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকতেন আসিফ বসরা। অভিনেতার সঙ্গে তাঁর বিদেশিনী বান্ধবীও থাকতেন বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে।

আসিফ বসরা বলিউডের একজন পরিচিত মুখ। জাব উই মেট, ওয়ান্স আপন এ টাইম ইন মুম্বাই, এক ভিলেন, কৃষ ৩, কাই পো ছে’র মতো ছবিতে অভিনয় করেছেন আসিফ। সম্প্রতি আমাজন প্রাইমের ওয়েব সিরিজ পাতাল লোক এবং ডিজনি প্লাস হটস্টারের হস্টেজের দুই নম্বর সিজনে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন আসিফ।

শুধু ভারতীয় ছবিই নয়, ওয়ান নাইট উইথ দ্য কিং, কুইকস্যান্ড অ্যান্ড আউট সোর্সডের মতো বেশকিছু বিদেশি প্রজেক্টেও অভিনয় প্রতিভার সাক্ষর রেখেছেন আসিফ বসরা।

শেয়ার করুন

পাঠকের মতামত