আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

আমেরিকার রেস্টুরেন্টে হুমায়ূন আহমেদের ছবি

আমেরিকার রেস্টুরেন্টে হুমায়ূন আহমেদের ছবি

হুমায়ূন আহমেদ জাদু দেখাতে পারতেন। তবে সেই অর্থে তাঁকে জাদুকর বলা না গেলেও তিনি জাদু দেখিয়েছেন কথা, শব্দ আর নির্মাণের। পেশাদার গীতিকার না হলেও তিনি তাঁর লেখা গানে আবেগে ভাসিয়েছেন শ্রোতাদের। সেই সব গানের মধ্যে বেশ কিছু গানের সুর করেছেন ও গেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী এস আই টুটুল। তাঁর ব্যান্ডদল ‘ধ্রুবতারা’র নামও হুমায়ূন আহমেদের দেওয়া।

আজ ১৩ নভেম্বর, কিংবদন্তি হুমায়ূন আহমেদের ৭২তম জন্মদিন। এমন দিনে হুমায়ূন আহমেদকে স্মরণ করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত গায়ক, সুরকার, গীতিকার এস আই টুটুল।

আমেরিকার রেস্টুরেন্টে হুমায়ূন আহমেদের ছবি

স্যার যে বছর চলে গেলেন, সে বছর আমার জন্মদিন। আমার জন্মদিনে স্যার বাসায় বলেছিলেন, ‘টুটুলের তো জন্মদিন, একটু ভালো রান্নাটান্না করো।’ তখন স্যার অসুস্থ নিউইয়র্কের বাসায়। শাওন বুবুকে বলছেন। তখন শাওন বুবু বলছেন, ‘যার জন্মদিন তাঁরই খোঁজ নেই আমারা ভালো রান্নাটান্না করে কী লাভ?’ স্যার বলছেন, ‘যাক ও যদি খোঁজ খবর না নেয় না নেবে, আমরা আমরা ওর জন্মদিন উপলক্ষে একটা খাবার হলো। দেখি আসলে আসল না আসলে নাই, একটা কেক রাখ।’ আমি ওদিন ফ্লোরিডা থেকে ফ্লাই করে চলে আসছি, জন্মদিনে স্যারের দোয়া নিবো। তো আমি এসে ঠিক ১২টা ১ মিনিটে স্যারের বাসায় গেছি। তখন স্যার বললেন, ‘দেখ, কুসুম (স্ত্রী শাওনকে এই নাম ডাকতেন) ও আসবে না, ও আসছে।’ এরপর কেক কেটে বলল,  ‘আজ তো রাত হয়ে গেল, কাল তোমাকে বাইরে খেতে নিয়ে যাব।’ তারপর আমাকে খেতে নিয়ে গেলেন খুব সুন্দর একটা রেস্তোরাঁয়। আমার জন্মদিন ঘিরে পুরো পরিবার সেখানে। খাওয়ার পর স্যার বললেন,  তোমাকে অন্য এক জায়গায় নিয়ে যাব বার্গার, স্যান্ডউইচ খেতে। অনেক পুরাতন একটা রেস্টুরেন্টে। অনেক বড় বড় জনের ছবি সেখানে আছে। সারা দেয়ালে তারকাদের ছবি অটোগ্রাফসহ। মানে এই রেস্টুরেন্ট চালু হওয়ার পর যারা তারকা ছিলেন তাদের দাওয়াত করে তাঁরা এই কাজ করেছেন। সেখানে স্যার যাওয়ার পর ওখানে যারা বাঙালি কাজ করেন তাঁরা মালিককে জানালেন স্যারের কথা। মালিক স্যারের কাছে আসলেন, বললেন আপনি বাঙালি তারকা। আপনার একটা ছবি এখানে রাখতে চাই। স্যার ছবি দিলেন। দেখে খুব অবাক হলাম। স্যার আমাকে বললেন, আমি তো সারপ্রাইজ দিতে পছন্দ করি, কেমন লাগল? আমি বললাম খুবই ভালো। এটা তো আমার জন্মদিন গেল, স্যারের জন্মদিনে ১২টার আগে যাওয়ার চেষ্টা করতাম, অনেক মজা করতাম। এখন খুব মিস করি।

শেয়ার করুন

পাঠকের মতামত