আপডেট :

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

        শক্তিশালী এল নিনোর আশঙ্কায় পুরো ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা

        ১১০ বিলিয়ন ডলারের প্যারামাউন্ট-ওয়ার্নার ব্রাদার্স একীভূতকরণ, ১২ অঙ্গরাজ্যের মামলার নিষ্পত্তি

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

অমিতাভ বচ্চনের কণ্ঠে কলার টিউন বন্ধ, মোদী সরকারের বড় সিদ্ধান্ত

অমিতাভ বচ্চনের কণ্ঠে কলার টিউন বন্ধ, মোদী সরকারের বড় সিদ্ধান্ত

বলিউড ইন্ডাস্ট্রিতে যদি ভরাট, দরাজ গলার কথা চিন্তা করা হয়, তাহলে কোনো রকম দ্বিমত ছাড়া মাথায় আসবে বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চনের নাম। যার ভরাট কণ্ঠও রূপালি পর্দার সবচেয়ে জোরালো কণ্ঠ হিসেবেই বিবেচিত হয়। এমনকি অমিতাভের কণ্ঠ ব্যবহৃত হয় ভারত সরকার কতৃক সচেতনতামূলক কলার টিউনেও।

কিন্তু এখন থেকে সেই কণ্ঠ আর শোনা যাবে না। ভারতের কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নিয়েছে, আর ব্যবহার করা হবে না অমিতাভ বচ্চনের কণ্ঠে রেকর্ড করা কলার টিউন।

সাইবার অপরাধ, কভিড সতর্কতা বা স্বাস্থ্যসংক্রান্ত বিভিন্ন বার্তা মানুষের কাছে পৌঁছে দিতে গত কয়েক বছর ধরে বিগ বির গম্ভীর কণ্ঠে রেকর্ড করা কলার টিউন ব্যবহার করা হচ্ছিল। ভারতের সরকারি মোবাইল নেটওয়ার্কে কারো কাছে ফোন করলেই শোনা যেত সেইসব বার্তা- ‘সাইবার জালিয়াতি থেকে সাবধান থাকুন’, ‘ব্যক্তিগত তথ্য কারো সঙ্গে শেয়ার করবেন না’ ইত্যাদি।

এই বার্তা প্রথমে সচেতনতা বৃদ্ধিতে কার্যকর ভূমিকা রাখলেও, সময়ের সঙ্গে সঙ্গে নাগরিকদের বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়।অনেকেই মনে করেন, জরুরি মুহূর্তে ফোন করার সময় এই ধীরগতির কলার টিউন পরিস্থিতিকে আরো চাপ তৈরি করে। বিশেষ করে দ্রুত সংযোগ প্রয়োজন এমন সময়ে এটি হতাশাজনক বলে মন্তব্য করেন অনেকে।

সম্প্রতি অমিতাভ বচ্চন তার এক্স হ্যান্ডলে একটি পোস্ট দেন, যেখানে তিনি লিখেন, ‘হ্যাঁ, আমিও একজন প্রশংসক।’ এক নেটিজেন কটাক্ষ করে রিপ্লাই দেন- ‘তাহলে এবার ফোনে এক জিনিস বারবার বলা বন্ধ করুন ‘ জবাবে অমিতাভ লেখেন, ‘আমি তো আর নিজে বসে সেটা চালাই না, এটি সরকারের উদ্যোগ। আপনার উচিত সরাসরি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো।’

এই দ্বিপক্ষীয় কথোপকথন বেশ ভাইরাল হয় এবং অনেকেই এতে হাস্যরসের ছোঁয়া খুঁজে পান। আবার কেউ কেউ বলেন, এমন উদ্যোগ যদি বিরক্তিকর হয়ে ওঠে, তা বন্ধ করাই উত্তম।শেষ পর্যন্ত বন্ধ হচ্ছে সেই কণ্ঠ। সব আলোচনার পরিপ্রেক্ষিতে ভারত সরকার সিদ্ধান্ত নিয়েছে অমিতাভ বচ্চনের কণ্ঠে রেকর্ড করা কলার টিউন বন্ধ করে দেওয়া হবে। সংশ্লিষ্ট বার্তা প্রচারের জন্য এখন বিকল্প পদ্ধতির কথা ভাবা হচ্ছে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত