আপডেট :

        ইনগলউডে ১২ তলা কালি হোটেলের নির্মাণে দৃশ্যমান অগ্রগতি, থাকছে ৩৩৪টি কক্ষ ও স্যুট

        ১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় উড়োজাহাজে বাংলাদেশে ফিরতে চান শেখ হাসিনা

        'সবচেয়ে ভয়ংকর অপরাধীদের’ প্রতি দয়া দেখাচ্ছেন নিউজম, অভিযোগ ট্রাম্পের

        এনভিডিয়ার প্রধান নির্বাহী পদে হুয়াংয়ের প্রত্যাবর্তনেও তদন্ত বন্ধ হচ্ছে না, জানাল ক্যালিফোর্নিয়া

        ইতালি ছাড়লে সম্পদশালীদের আর দিতে হবে না বাড়তি কর, মেলোনির দলের নতুন প্রস্তাব

        রূপপুর প্রকল্পের আবাসিক ভবনের ১২ তলা থেকে রুশ নাগরিকের মরদেহ উদ্ধার

        দুই দশকের মধ্যে সর্বোচ্চ জোয়ারের আশঙ্কা, ক্যালিফোর্নিয়ার উপকূলে বড় ধরনের বন্যার সতর্কতা

        কানাডার স্বাস্থ্যব্যবস্থা নিয়ে অভিযোগ, চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে ফিরলেন ক্যানসার রোগী

        গোপালগঞ্জে আওয়ামী লীগের বিক্ষোভ ঘিরে দুই গ্রামের সংঘর্ষ, গু লি বি দ্ধ ৪সহ আহত ২০

        বন্যায় বিধ্বস্ত নেপালের পুনর্গঠনে ১৬২ কোটি নয়, ১৬২ কোটি ডলার দিচ্ছে ভারত

        এআই এজেন্টের নিরাপত্তা নিয়ে উদ্বেগ, নিয়ন্ত্রণ কঠোর করছে যুক্তরাষ্ট্রের কয়েকটি ব্যাংক

        ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে নভেম্বরে গ্রামীণ ব্যাংকের প্রায় ১০০ শাখায় হামলার অভিযোগ ইউনূসের

        ভারত থেকে বাংলাদেশে ফিরলেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তারের ঘোষণা

        পদত্যাগের ১১ দিন পর এনভিডিয়ার সিইও পদে ফিরলেন জেনসেন হুয়াং

        থ্যাংকসগিভিংয়ে রেকর্ড উচ্চতার জোয়ারের শঙ্কা, বিপাকে পড়তে পারে দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        গ্যাং-সংশ্লিষ্ট কনসার্টে হা ম লা, উত্তর ক্যালিফোর্নিয়ায় গু লি বি দ্ধ ৯ জন দর্শক

        নিউপোর্ট বিচের কাছে ৩.২ মাত্রার ভূমিকম্প, কেঁপে উঠল উপকূলীয় এলাকা

        ভাঙা থালা জোড়া লাগিয়ে কৃতজ্ঞতার শিক্ষা, লস এঞ্জেলেসে ব্যতিক্রমী কর্মশালা

        ক্যালিফোর্নিয়ার বনে ফিরল বিরল প্রজাতির ৬২ সাপ, আসছে আরও ১৩০টি

        আইসিইর আটককেন্দ্রে ১১ দিন, শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে দেশে ফিরলেন মডেল

আজ মডেল প্রিয়াঙ্কা জামানের জন্মদিন

আজ মডেল প্রিয়াঙ্কা জামানের জন্মদিন

আজ ১৪ই জানুয়ারী এই সময়ের ব্যস্ততম জনপ্রিয় মডেল, অভিনেত্রী ও নৃত্যশিল্পী প্রিয়াঙ্কা জামানের শুভ জন্মদিন। পুরান ঢাকার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে আজকের এই দিনে জন্মগ্রহন করেন। প্রিয়াঙ্কার জন্মদিন উপলক্ষ্যে পারিবারিক ভাবে আয়োজন করা হয়েছে ঘরোয়া আয়োজন।

এক প্রতিক্রিয়ায় প্রিয়াঙ্কা জামান বলেন, অনেকেই জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন এবং জানাচ্ছেন সকলের প্রতি অনেক অনেক ভালোবাসা ও কৃতজ্ঞতা এবং লাখো, কোটি শুকরিয়া সৃষ্টিকর্তার প্রতি। আমার বাবা- মায়ের প্রতি সশ্রদ্ধ সালাম ও কৃতজ্ঞতা প্রকাশ করছি, যাদের জন্য আমি আজকের এই প্রিয়াঙ্কা। সবার কাছে দোয়া চাই, আমি যেন আমার জন্মকে স্বার্থক করে তুলতে পারি আমার কর্মের মাধ্যমে।

বিটিভির জনপ্রিয় অনুষ্ঠান ছায়াছন্দ উপস্থাপনার মাধ্যমে মিডিয়া জগতে পা রাখেন সম্ভাবনাময়ী এ মডেল। ছোটবেলা থেকেই ইচ্ছে ছিল শোবিজ অঙ্গনে কাজ করবেন। তাই শুরু করেন বাফাতে নাচ শেখা। তবে প্রিয়াঙ্কা শুধু নাচের মধ্যেই সীমাবদ্ধ হননি। মিডিয়ার সব স্থানে জায়গা করে নিতে চান তিনি। ধীরে ধীরে সেই আশা পূরণও হয়েছে। বিজ্ঞাপন দিয়ে শুরু হয় এই যাত্রা। প্রথমে মার্কুইজ পানির পাম্প, তারপর ফেমাস টিভি, প্রাণ আরএফএল গ্লাস ও মাদুলি জুয়েলার্সের বিজ্ঞাপন প্রচারের পর প্রচুর দর্শক সাড়া পান।

তার নান্দনিক অভিনয়ে অল্প সময়েই পেয়েছেন সুখ্যাতি। এছাড়াও গ্রামীণফোনের বিলবোর্ড, আড়ংয়ের বিলবোর্ড ও ভেজলিন লোশনের বিলবোর্ডের মডেল হয়েছেন একাধিকবার। বাকি ছিল নাটক । সেটিও ধরা দিয়েছে প্রিয়াঙ্কার জীবনে খুব তাড়াতাড়ি। ধারাবাহিক নাটক আজিজ মার্কেটে অভিনয় করে বেশ সাড়া ফেলে দেন প্রিয়াঙ্কা।

কাজের স্বীকৃতি হিসেবে প্রিয়াঙ্কা অর্জন করেছেন বাংলার সঙ্গীত পারফরমেন্স অ্যাওয়ার্ড এবং নাচের জন্য পান সাঁকো ও আনন্দ বিনোদন অ্যাওয়ার্ড।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/ই

শেয়ার করুন

পাঠকের মতামত