আপডেট :

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

চলে গেলেন ‘কনসার্ট ফর বাংলাদেশ’র কিংবদন্তি প্রযোজক

চলে গেলেন ‘কনসার্ট ফর বাংলাদেশ’র কিংবদন্তি প্রযোজক

বিখ্যাত রকস্টার ও প্রযোজক ফিল স্পেক্টর আর নেই। ৮১ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেছেন। খবর ইন্ডিপেন্ডেন্টের।

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের শোধনাগার ও পুনর্বাসন বিভাগ তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। সেখানে খুনের দায়ে আটক ছিলেন স্পেক্টর।  বার্ধক্যজনিত কারণে ১৬ জানুয়ারি সন্ধ্যা ৬ টা ৩৫ মিনিটে স্পেক্টরের মৃত্যু হয়েছে বলে জানানো হয়েছে।  তবে তার মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্ত প্রতিবেদন আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে।

বৈচিত্র্যময় ক্যারিয়ারের শেষ জীবনে অভিনেত্রী লানা ক্লার্কসনকে খুনের দায়ে স্পেক্টরকে কারাগারে থাকতে হয়েছে।

স্পেক্টর ২০০৩ সালে অভিনেত্রী লানা ক্লার্কসনকে নিজের ফ্ল্যাটে বসে খুন করেন। সেদিন নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন স্পেক্টর। শুনানির পর ২০০৯ সালে তাকে ১৯ বছরের জেল দেওয়া হয়।

স্পেক্টর সংগীত অঙ্গনে অমর হয়ে থাকবেন মিউজিক প্রোডাকশন ফর্মুলা ‘ওয়াল অব সাউন্ড’ সৃষ্টির জন্য। রক ‘এন’ রোলের সবচেয়ে প্রভাবশালী এবং সফল রেকর্ড প্রযোজক বলা হয় তাকে।

যুক্তরাষ্ট্রের বিখ্যাত পত্রিকা দ্য নিউইয়র্ক টাইমস জানিয়েছে, স্পেক্টর জর্জ হ্যারিসনের সঙ্গে ‘অল থিংস মাস্ট পাস’-এর পাশাপাশি ‘দ্য কনসার্ট ফর বাংলাদেশ’ লাইভ ট্রিপল অ্যালবামে কাজ করেন। নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে সাহায্য করার জন্য এই চ্যারিটি কনসার্টের আয়োজন করেন হ্যারিসন।

স্পেক্টরের সহপ্রযোজনায় ‘দ্য কনসার্ট ফর বাংলাদেশ’ পরে অ্যালবাম করা হয়। ১৯৭২ সালে বর্ষসেরা অ্যালবাম হিসেবে এটি গ্র্যামি অ্যাওয়ার্ড জয়লাভ করে।

এই ট্রিপল-ডিস্ক অ্যালবাম ১ আগস্ট ম্যাডিসন স্কয়ার গার্ডেনেই লাইভ রেকর্ড করা হয়।

অনুষ্ঠানের মূল উদ্যোক্তা ছিলেন বিশ্বখ্যাত সেতার বাদক পণ্ডিত রবিশঙ্কর। বাংলাদেশের জনগণের সাহায্যার্থে কিছু করার জন্য তিনি প্রথম যোগাযোগ করেন জনপ্রিয় বিটলসের অন্যতম সদস্য জর্জ হ্যারিসনের সঙ্গে। ৪০ হাজার শ্রোতা-দর্শক এই অনুষ্ঠানে সমবেত হয়েছিলেন।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/ই

শেয়ার করুন

পাঠকের মতামত