আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

সিনেমায় হালকা ধাঁচের মিষ্টি গান থাকবে: চমক

সিনেমায় হালকা ধাঁচের মিষ্টি গান থাকবে: চমক

ছবি: এলএ বাংলা টাইমস

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দীর্ঘদিন ধরে প্রবাস জীবন-যাপন করছেন চমক হাসান। এতদূর থেকেও বাংলা ভাষা ও বাংলাদেশের প্রতি টান তার একটু কমেনি। বরং সুযোগ পেলেই দরদ-ভরা কণ্ঠে গান গেয়ে শোনান তার ভক্ত-শ্রোতাদের।

অনলাইনে চমকের গান শুনেই আগ্রহ জন্মে প্রখ্যাত পরিচালক ও সিনেমা প্রযোজক শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের। তার ও নন্দিতা রায়ের উইন্ডোজ প্রোডাকশন হাউস থেকে ‘বাবা, বেবি ও’ নামের একটি সিনেমার পরিকল্পনা হচ্ছে। এই ছবিতে চমককে তিনি সংগীত পরিচালনার প্রস্তাব দেন।

চমক হাসান প্রথমবারের মতো এমন প্রস্তাব পেয়ে খুশি তো হয়েছেনই, ব্যাপারটি দেখছেন সৌভাগ্য হিসেবে। ‘সিঙ্গেল পেরেন্টহুড’ গল্পের ‘বাবা, বেবি ও’ ছবিতে অভিনয় করবেন যীশু সেনগুপ্ত। এই ছবির নির্মাতা হিসেবে থাকবেন তরুণ চলচ্চিত্র নির্মাতা অরিত্র মুখার্জি। এছাড়া কাহিনী ও চিত্রনাট্য লিখেছেন জিনিয়া সেন।

এলএ বাংলা টাইমসের সঙ্গে বিশেষ সাক্ষাৎকারে চমক জানিয়েছেন, ছবিতে একটু হালকা ধাঁচের মিষ্টি গান পাবেন শ্রোতারা। ইতোমধ্যে গানের কথা-সুর এর কাজ এগিয়েছে। আরো পড়ুন বিস্তারিত....


এলএ বাংলা টাইমস: সিনেমার সংগীতায়োজনে কাজ করার আমন্ত্রণ পেয়ে কেমন লাগছে?

চমক হাসান: এটা অবশ্যই দারুণ আনন্দের এবং দারুণ সৌভাগ্যের ব্যাপার। আনন্দ লাগছে।


এলএ বাংলা টাইমস: আগে কখনো এ ধরনের প্রস্তাব পেয়েছিলেন কি না?

চমক হাসান: না, এর আগে এমন কোনো প্রস্তাব পাইনি।


এলএ বাংলা টাইমস: কেন ‘বাবা, বেবি ও’ ছবিতে সংগীত নিয়ে কাজ করার আগ্রহ হলো?

চমক হাসান: পরিচালক অরিত্র মুখার্জী এই ছবি নিয়ে কাজ শুরু করেছেন। তিনি গল্পটা শোনালেন এবং গান করার প্রস্তাব দিলেন। গল্পটা পছন্দ হলো।


এলএ বাংলা টাইমস: কী ধাঁচের গান পেতে পারেন শ্রোতারা?

চমক হাসান: এই গানগুলো একটু হালকা ধাঁচের মিষ্টি গান। প্রেম, যাপিত জীবন, বোধ এসবই বিষয়বস্তু।


এলএ বাংলা টাইমস: গানের কাজ করতে গিয়ে আপনার স্ত্রী বহ্নি’র কাছ থেকে পরামর্শ নেবেন কি না? (আপনারা একসঙ্গে অনেক গান করেছেন যেহেতু)

চমক হাসান: হ্যাঁ অবশ্যই। আমার সব সৃষ্টিশীল কাজে ও আমাকে অনেক সহায়তা দেয়। ওর পরামর্শ আমি সবসময়ই মন দিয়ে শুনি।


এলএ বাংলা টাইমস: আপন খেয়ালে গান করা আর সিনেমার জন্য সংগীত পরিচালনার ক্ষেত্রে চ্যালেঞ্জটা কেমন হতে পারে?

চমক হাসান: অবশ্যই এ দুটো আলাদা। আপন খেয়ালে যখন গান করি, সেখানে বিষয়বস্তু, গানের ভাবনা, গল্প একেবারেই নিজের। সিনেমার ক্ষেত্রে কোন সময় গানটা হচ্ছে সেই সময়ের গল্প, আবেগ, অনুভূতি, পরিবেশ-পরিস্থিতি নিয়ে ভাবতে হয়।


এলএ বাংলা টাইমস: গানের কাজ শুরু করেছেন নাকি?

চমক হাসান: হ্যাঁ, কাজ শুরু হয়েছে। কথা-সুর এর কাজ এগিয়েছে। গানের সংগীতায়োজন হবে কলকাতায়। সেটা এখনও শুরু হয়নি।

 

 

শেয়ার করুন

পাঠকের মতামত