আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

সন্তান দত্তক নিতে চান সুস্মিতা সেনের মেয়েও!

সন্তান দত্তক নিতে চান সুস্মিতা সেনের মেয়েও!

২০০০ সাল। বলিউড অভিনেত্রী ও সাবেক ‘মিস ইউনিভার্স’ সুস্মিতা সেনের বয়স সবে ২৫। ভরা যৌবন, আকর্ষণীয় ফিগার, তেমনি মোহময়ী চেহারা। বিয়ে করার আদর্শ সময়। কিন্তু ওই বয়সে উল্টো সন্তান দত্তক নিয়ে ভারত তথা গোটা বিশ্বকে চমকে দিয়েছিলেন সুস্মিতা সেন। সে সময় নায়িকার এমন সাহসী সিদ্ধান্তের তারিফ করেছিলেন তার ভক্ত-সমালোচক সকলেই।

সুস্মিতার দত্তক নেয়া সেই মেয়ে সন্তানের নাম রেনে। যার বয়স এখন ২১। সম্প্রতি তিনি অভিষেক করেছেন অভিনয়ে। কাজ করেছেন ‘সুট্টাবাজি’ নামের একটি শর্টফিল্মে। তারই অনুভূতি জানাতে এবং জীবনের অন্যান্য অধ্যায় নিয়ে কথা বলতে সম্প্রতি একটি সাক্ষাৎকারে হাজির হয়েছিলেন রেনে।

সেই সাক্ষাৎকারে সুস্মিতা-কন্যা জানান, মায়ের মতো তিনিও নাকি সন্তান দত্তক নিতে চান। রেনে বলেন, ‘আমাকে হৃদয়ের গভীর থেকে ভালোবাসা দেয়া হয়েছে। তাই জন্মদাত্রী মা আর দত্তক মায়ের মধ্যে পার্থক্য করতে বলা হলে আমি সেটা কখনোই পারব না। কারণ আমি এই পার্থক্যটা কখনো বুঝতেই পারিনি। ‘দত্তক’ আমার কাছে শুধুই একটা শব্দ।’

রেনে আরও বলেন, ‘আমার প্রকৃত মা-বাবা কারা, সেটা জানার প্রয়োজন মনে করি না। ওসব আমার কাছে এখন ইতিহাস। বর্তমানে যেখানে আছি এটাই আমার পরিবার। আমি এখন যা হয়েছি তার সবকিছুই পরিবারের জন্য। অন্য কোনো মা-বাবাকে খোঁজার অর্থই নেই আমার কাছে।

রেনের দত্তক মা সুস্মিতা সেন তো এখনো বিয়ে করলেন না। আর যে করবেন না, সেটাও একপ্রকার নিশ্চিত। যদিও ক্যারিয়ারে বহু পুরুষের সঙ্গে তার প্রেম ও বিয়ের গুঞ্জন ছড়িয়েছে। কিন্তু কারো গলায়ই মালা পরাননি নায়িকা। তাহলে কি রেনেও একই পথে হাটবেন। সে বিষয়ে অবশ্য কোনো কথা তোলেননি অভিনয় জগতের এই নয়া সদস্য।

প্রসঙ্গত, রেনেকে দত্তক নেয়ার ১০ বছরের মাথায় আরও একটি কন্যা সন্তান দত্তক নেন সুস্মিতা সেন। তার নাম আলিশা। এই দুই মেয়েকে নিয়েই নায়িকার সুখের সংসার। সুস্মিতার সেই সুখের রাজ্যে আবার বাসিন্দা হয়েছেন তার চেয়ে বয়সে অনেক ছোট প্রেমিক মডেল রহমান শলে। সব মিলিয়ে বিন্দাস আছেন নায়িকা।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/ই

শেয়ার করুন

পাঠকের মতামত