আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

ওয়েব সিনেমা: তাহসান-স্পর্শিয়ার ছক

ওয়েব সিনেমা: তাহসান-স্পর্শিয়ার ছক

টেলিভিশন, ইউটিউব ছাপিয়ে এখন দর্শক ঝুঁকছে ওটিটি প্লাটফর্মে। আর সম্প্রতি আলোচনায় আসা দুই ওয়েব ফিল্ম ‘ট্রোল’ আর ‘জানোয়ার’ যেনো তারই আভাস দিলো। সেই ধারাবাহিকতায় চলতি মাসে সিনেমাটিক প্লাটফর্মে মুক্তি পেতে যাচ্ছে আরও একটি নতুন ওয়েব ফিল্ম ‘ছক- দ্য মেজ’। ওয়েব ফিল্মে প্রথমবার জুটি বেঁধেছেন তাহসান খান ও অর্চিতা স্পর্শিয়া।

নির্মাতা গোলাম সোহরাব দোদুলের ‘ছক দ্য মেজ’ ফিল্মে দুর্ধর্ষ রূপে দেখা মিলবে তাদের। ইতোমধ্যে প্রকাশ হয়েছে ফিল্ম পোস্টার। থ্রিলারধর্মী একটি গল্প নিয়ে চিত্রায়ন হয়েছে ফিল্মটি।

প্রকাশিত পোস্টারে দেখা যাচ্ছে, পিস্তল হাতে ভয়ংকর কিছু করার অংক কষছেন তাহসান। তার সামনে শাড়ি পরে দাঁড়িয়ে আছেন স্পর্শিয়া। তার কোমড়েও পিস্তল। হয়তো তিনিও আঁকছেন ভিন্ন কোনো ছক। পোস্টারটি ডিজাইন করেছেন সায়েম। অল্প সময়ের মধ্যে নেটিজেনদের নজর কেড়েছে পোস্টারটি।

এই ওয়েব ফিল্মে তাহসানের চরিত্রের নাম বাবু এবং স্পর্শিয়ার কলি। গল্পে তাহসানকে দেখা যাবে একটি ক্লাবের ওয়েটারের চরিত্রে। কিন্তু গল্প এগিয়ে গেলে তার আরেকটি পরিচয় দর্শকের সামনে আসবে। তবে স্পর্শিয়ার চরিত্র নিয়ে এখনি কিছু বলতে চাননি নির্মাতা।

নির্মাতা গোলাম সোহরাব দোদুল গণমাধ্যমকে বলেন, গল্প-কাহিনি সম্পর্কে কিছুই বলতে চাই না। শুধু এটুক বলবো, এটা পুরোপুরি ক্রাইম-থ্রিলারধর্মী কন্টেন্ট। এখানে রোমান্সের কোনো সুযোগ নেই। পোস্টারে শাড়ি পরিহিত নারীটি স্পর্শিয়া। আন্ডারওয়ার্ল্ডের গল্পে দর্শকরা এক ভিন্ন তাহসানকে দেখবে। যেমনটা আগে দেখেনি।

৯০ মিনিটের এই সিনেমার শুটিং হয়েছে মানিকগঞ্জ, গাজীপুর ও ঢাকার বিভিন্ন স্থানে। চলতি মাসে সিনেমাটিক অ্যাপে মুক্তি পাবে এটি। এ ছবিতে তাহসান ও স্পর্শিয়া ছাড়াও অভিনয় করেছেন দীপক সুমন, সজিব, প্রণীল প্রমুখ।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/ই

শেয়ার করুন

পাঠকের মতামত