আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

এবার মিয়া খলিফাকে একহাত নিলেন প্রিয়াঙ্কার ভক্তরা

এবার মিয়া খলিফাকে একহাত নিলেন প্রিয়াঙ্কার ভক্তরা

ভারতে চলমান কৃষক আন্দোলন নিয়ে ‘নীরবতার’ অভিযোগ তুলে বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়াকে খোঁচা মেরে বার্তা দিয়েছিলেন সাবেক মার্কিন পর্ন তারকা ও অন্তর্জাল ব্যক্তিত্ব মিয়া খলিফা। সেই টুইটের জবাব প্রিয়াঙ্কা না দিলেও তাঁর অনুরাগীরা মিয়াকে একহাত নিয়েছেন।

গত ৩ ফেব্রুয়ারি কৃষক আন্দোলনের সমর্থনে টুইটের পর ৮ ফেব্রুয়ারি প্রিয়াঙ্কা চোপড়া জোনাসকে একহাত নেন মিয়া খলিফা। ভারতীয় গণমাধ্যমের খবর, রিহানার টুইটের পর কৃষক আন্দোলনের পক্ষে প্রিয়াঙ্কা তেমনভাবে সোচ্চার না হওয়ায় হতাশ মিয়া।

ভারতের বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম বলিউড বাবলের খবর, মিয়া খলিফার ওই টুইটের পর নেটিজেনরা তাঁকে স্মরণ করিয়ে দিয়েছেন, গেল ডিসেম্বরে প্রিয়াঙ্কা কৃষকদের পক্ষে টুইট করেছিলেন। আর এ নিয়ে মিয়ার ওপর ক্ষুব্ধ অন্তর্জালবাসীর একাংশ।

৮ ফেব্রুয়ারি বৈরুত বিস্ফোরণের পর শাকিরার নীরবতার সঙ্গে প্রিয়াঙ্কার তুলনা করে মিয়া খলিফা টুইটারে লেখেন, ‘মিসেস জোনাসও কি কোনো সূত্রের সঙ্গে সুর মেলাতে চাইছেন? আমার শুধু কৌতূহল জাগল। এটা আমাকে বৈরুত বিস্ফোরণের সময় শাকিরার নীরবতার কথা মনে করিয়ে দিচ্ছে।’ নেটনাগরিকেরা বলছেন, ডিসেম্বরেই কৃষকদের সমর্থন করে বার্তা দিয়েছেন প্রিয়াঙ্কা।

অন্তর্জালবাসীর অনেকের দাবি, প্রিয়াঙ্কাকে নিয়ে অমন টুইট করার আগে তাঁকে নিয়ে গবেষণা করা উচিত ছিল মিয়া খলিফার।

গত ডিসেম্বরে পাঞ্জাবি গায়ক-অভিনেতা দিলজিৎ দোসাঞ্জের টুইট সমর্থন করে প্রিয়াঙ্কা লিখেছিলেন, কৃষকেরাই ভারতের খাদ্যসেনা। তাঁদের আকাঙ্ক্ষা পূরণের দাবি করেন প্রিয়াঙ্কা এবং দ্রুত সমস্যা সমাধানের তাগিদ দেন।

যা হোক, ভারতে চলমান কৃষক আন্দোলনের ঢেউ সীমানা ছাড়িয়ে আছড়ে পড়ছে দেশের বাইরেও। এ আন্দোলনের সমর্থনে গত সপ্তাহে টুইট করেছিলেন মার্কিন পপ তারকা রিহানা, জলবায়ুকর্মী গ্রেটা থুনবার্গ, অন্তর্জাল তারকা আমান্ডা কার্নি ও মিয়া খলিফা।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/ই

শেয়ার করুন

পাঠকের মতামত