আপডেট :

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

        হারিকেন ইসাইয়াসের তাণ্ডবে যুক্তরাষ্ট্রে চারজনের মৃ ত্যু, বিদ্যুৎহীন পাঁচ লাখ মানুষ

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

হ্যারি পটারের বাংলাদেশী বংশোদ্ভূত অভিনেত্রী আফসান আজাদ পাল্টে গেছেন

হ্যারি পটারের বাংলাদেশী বংশোদ্ভূত অভিনেত্রী আফসান আজাদ পাল্টে গেছেন

বড় হয়ে গেছেন বিশ্ববিখ্যাত চলচ্চিত্র ‘হ্যারি পটার’-এ অভিনয় করা বাংলাদেশী বংশোদ্ভূত আফসান

আজাদ। ১৬ বছর বয়সী সেই আফসান আজাদের সঙ্গে বর্তমানের ২৭ বছর বয়সী আফসানের

চেহারার পার্থক্য বিস্তর। এ নিয়ে বহু আলোচনা চলছে আন্তর্জাতিক বিনোদন মিডিয়ায়। অনেকে

ইনিয়ে বিনিয়ে বলতে চাইছেন, তিনি হয়তো চেহারায় কৃত্রিম রূপান্তর ঘটিয়েছেন। ইঙ্গিত দেয়া হচ্ছে,

অন্য ‘হ্যারি পটার’-এ  অভিনয় করা অন্য অভিনেতা-অভিনেত্রীর মতো তিনিও প্লাস্টিক সার্জারির

আশ্রয় নিয়েছেন। তবে এসব নিয়ে মোটেই খুশি নন তিনি। এ খবর দিয়েছে পাকিস্তানের অনলাইন

ডন। বৃটিশ নাগরিক আফসান হ্যারি পটার সিরিজের ‘গবলেট অফ ফায়ার’ ছবিতে ‘পদ্মা পাতিল’-এর

ভূমিকায় অভিনয় করেছিলেন। সেই ছবিতে অন্যতম শীর্ষ চরিত্র ও মূল চরিত্র ‘হ্যারি পটার’-এর বন্ধু

রনের সঙ্গে ডেটিং করতে দেখা গিয়েছিল পদ্মা পাতিলকে। তবে সেবার রন মোটেই সন্তুষ্ট ছিলেন না

এই ডেটিং নিয়ে। অবশ্য সমপ্রতি রন নাকি বলেছেন, আফসান আজাদ তথা পদ্মা পাতিলের সঙ্গে

আরেকবার ডেটিংয়ের সুযোগ পেলে তিনি লুফে নেবেন। মাত্র ১৬ বছর বয়সে হ্যারি পটার ছবিতে

অভিনয় করেছিলেন আফসান। তবে এখন তিনি ২৭ বছর বয়সী পূর্ণাঙ্গ যুবতী। সেদিনের সেই ১৬

বছর বয়সী উদ্বিগ্ন ও দ্বিধান্বিত কিশোরীর প্রতি তাকালে এখন যে কেউ দ্বিতীয়বার ফিরে তাকাবেনই।

টুইটারে বেশ সক্রিয় এ বাংলাদেশী বংশোদ্ভূত নন্দিনী। তাকে নিয়ে বেশ আলোচনাও চলছে। কিন্তু এ

নিয়ে বেশ বিস্মিত আফসান। সমপ্রতি এমটিভির ওয়েবসাইটে তাকে নিয়ে করা একটি সংবাদের

শিরোনাম ছিল, আফসান হ্যারি পটার সিরিজের অভিনেতা-অভিনেত্রীদের মধ্যে জাদুকরী রূপান্তর

হওয়া সর্বশেষ জন। কিন্তু এ সংবাদের পাল্টা প্রতিক্রিয়ায় তিনি জানিয়ে দিয়েছেন, এটি কোন রূপান্তর

নয়। তিনি কেবল বড় হয়ে গেছেন। তাই চেহারায় পরিবর্তন এসেছে। পরের আরেকটি টুইটে

লিখেছেন, তিনি কোন ধরনের প্লাস্টিক সার্জারি করে চেহারায় পরিবর্তন আনেন নি। তবে এত সব

বিব্রতকর আলোচনার মধ্যেও তার জন্য সুখকর বিষয় হচ্ছে, সমপ্রতি তার টুইটারে ফলোয়ারের

সংখ্যা ৩৫ হাজার ছাড়িয়েছে।

শেয়ার করুন

পাঠকের মতামত