আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

১৪তম বিগ বসে চ্যাম্পিয়ন রুবিনা

১৪তম বিগ বসে চ্যাম্পিয়ন রুবিনা

বলিউড সুপারস্টার সালমান খান সঞ্চালিত ‘বিগ বস ১৪’-এর সিজনে বিজয়ীর মুকুট পরলেন ভারতীয় টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী রুবিনা দিলায়েক। বাঘা চার প্রতিযোগীকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন তিনি। ২১ ফেব্রুয়ারি রাতে অনুষ্ঠিত হয় এবারের বিগ বসের গ্র্যান্ড ফিনালে। সেখানে রুবিনার হাতে ট্রফি তুলে দেন সঞ্চালক সালমান খান।

‘বিগ বস ১৪’-এর বিজয়ী হিসেবে রুবিনার নাম ঘোষণা হতেই আনন্দে উচ্ছল হয়ে ওঠেন এই টিভি তারকা। ইনস্টাগ্রামে একটি ভিডিও বার্তায় অনুরাগী এবং ভক্তদের ধন্যবাদ জানান তিনি। ওই ভিডিওতে নিজের উচ্ছ্বাসের কথাও জানান ‘ছোটি বহু’ খ্যাত রুবিনা। পরে তিনিও অনুরাগীদের শুভেচ্ছাবার্তায় ভাসেন।

এবারের বিগ বসের ফাইনালে খেতাব জেতার লড়াইয়ে ছিলেন পাঁচ প্রতিযোগী। রুবিনাসহ বাকি চারজন হলেন গায়ক রাহুল বৈদ্য, আলী গণি, অভিনেত্রী রাখি সাওয়ান্ত ও নিক্কি তামবলি। এর মধ্যে ১৪ লাখ রুপি নিয়ে চ্যাম্পিয়ন হওয়ার দৌড় থেকে আগেই সরে যান রাখি। এরপর রুবিনার কাছে ধরাশায়ী হন বাকি তিন প্রতিযোগীও।

এদিকে, বিগ বসের ঘর থেকে বেরিয়ে সম্প্রতি একটি ভিডিও শেয়ার করেন রুবিনা দিলায়েকের স্বামী অভিনব শুক্ল। তিনিও এবারের বিগ বসের প্রতিযোগী ছিলেন। অভিনব বলেন, তার স্ত্রীই ১৪তম বিগ বসের বিজয়ী হবেন। এ বিষয়ে তার কোনো সন্দেহ নেই বলেও জানান আত্মবিশ্বাসী অভিনব। হলোও তাই।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/ই

শেয়ার করুন

পাঠকের মতামত