আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

জোড়া সিনেমা মুক্তির মাধ্যমে ‘চিত্রনায়িকা’ দীঘির আত্মপ্রকাশ

জোড়া সিনেমা মুক্তির মাধ্যমে ‘চিত্রনায়িকা’ দীঘির আত্মপ্রকাশ

একটি সিনেমা মুক্তি পেতে যেখানে নতুনদের অনেক বেগ পেতে হয়, সেখানে অভিষেকেই তাকলাগিয়ে জোড়া সিনেমা মুক্তি পাচ্ছে দীঘির। এর মাধ্যমে শিশুশিল্পী থেকে তারকা বনে যাওয়া দীঘির নামের আগে যোগ হচ্ছে ‘চিত্রনায়িকা’ তকমা!

আগামী ১২ মার্চ দীঘি অভিনীত দুইটি সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে। একটি শান্ত খানের বিপরীতে ‘টুঙ্গিপাড়ার মিঁয়াভাই’, অন্যটি আসিফ ইমরোজের সঙ্গে দেলোয়ার জাহান জন্টু পরিচালিত ‘তুমি আছো তুমি নেই’।


নির্দিষ্ট দিনে সিনেমা দুটি মুক্তি পাবে বলে নিশ্চিত হয়েছেন দীঘি নিজেও। তিনি তার ফেসবুকে উচ্ছ্বাস নিয়ে দুটির সিনেমার পোস্টার আলাদাভাবে শেয়ার করে সকলের দোয়া কামনা করেছেন। একসঙ্গে জোড়া ছবি মুক্তির ব্যাপারটি নিয়ে দীঘি নিজেকে অনেক সৌভাগ্যবান মনে করছেন।

সংবাদমাধ্যম তাঁর অনুভূতি জানতে চাইলে তিনি বলেন, এই অনুভূতি শব্দের জোড়াবন্দ দিয়ে প্রকাশের মতো না। তার ভাষায়, শুরুতে একের পর এক ভালো ভালো সিনেমা করতে পারা, বঙ্গবন্ধুর মতো ব্যক্তিত্বের জীবনী নির্ভর সিনেমায় কাজের সুযোগ পাওয়া- সবকিছু মিলিয়ে যাত্রা শুরুর দিকটা অবশ্যই ভালো ছিল। সিনেমা মুক্তির সময়ে শুরুতে দুই সিনেমা মুক্তি পেলে আমার জন্য অনেক বড় কিছু হবে বলেই আশা করতে চাই । আগামীর পথচলা যেন আরও মসৃণ হয় সেই দায়িত্ব নিয়ে কাজ করে যেতে চাই ।

এদিকে, শুটিংয়ে থাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক ‘বঙ্গবন্ধু’-তে দীঘি পেয়েছেন কাজের সুযোগ। তিনি অভিনয় করছেন বঙ্গবন্ধুর স্ত্রী বেগম ফজিলাতুন্নেসা রেনুর চরিত্রে। মুম্বাই থেকে প্রথম লটের শুটিংও শেষ করেছেন তিনি। মার্চের শেষে যোগ দেবেন বাকি অংশের শুটিংয়ে।

দীঘি বলেন, বঙ্গবন্ধুর বায়োপিকের জন্য বাঘা বাঘা শিল্পীরাও অডিশন দিয়েছেন। কিন্তু সুযোগ পেয়েছেন কয়েকজন। আমি যখন অডিশন দেই তখনও সিনেমায় কামব্যাক করিনি। আমার যোগ্যতা বিচার করেই কর্তৃপক্ষ নির্বাচন করেছেন। এটা অনেক বড় মাপের প্রাপ্তি বলে মনে করি। তিনি আরও যোগ করে বলেন, এ সিনেমায় অন্তর্ভুক্ত হয়ে ইতিহাসের পাতায় আমার নাম থাকবে। আমি অভিনয় দিয়ে কতটুকু সমৃদ্ধি করতে পারবো জানিনা তবে নামটা ইতিহাসের পাতায় লেখা থাকবে।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/ই

শেয়ার করুন

পাঠকের মতামত