আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

মোদির পাশে বসার শখ পূরণ হলো না তাদের

মোদির পাশে বসার শখ পূরণ হলো না তাদের

পশ্চিমবঙ্গের কলকাতায় ব্রিগেড সমাবেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মঞ্চে তার পাশে বসার সুযোগ পাননি সদ্য বিজেপিতে যোগ দেওয়া টালিউড তারকারা।  

মোদির মূল মঞ্চের পাশের একটি মঞ্চে তাদের বসিয়ে রাখা হয়েছিল।

সম্প্রতি অভিনেতা যশ দাশগুপ্ত, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, হিরণ চট্টোপাধ্যায়, রূপাঞ্জনা মিত্র, রুদ্রনীল ঘোষ ও পায়েল সরকাররা বিজেপিতে যোগ দেন।

সবাই আশা করেছিলেন মোদির সমাবেশে তার পাশে বসার ও সাক্ষাতের সুযোগ পাবেন। কিন্তু তা আর সম্ভব হয়নি। তারা স্রেফ মঞ্চসজ্জার ‘ফুলদানি’ হয়ে থেকে যান।

আনন্দাবাজার পত্রিকা জানিয়েছে, শ্রাবন্তী চট্টোপাধ্যায়সহ অন্য তারকারা অভিনেতা থেকে নেতা হওয়ার আকাঙ্ক্ষা নিয়ে বিজেপিতে যোগ দেন। রোববার ব্রিগেড শুরু হওয়ার ঘণ্টাখানেক আগে মাঠে পৌঁছান তারা। কিন্তু ওই পর্যন্তই। তার পর আর তাদের খুঁজে পাওয়া যায়নি।

মোদির মূল মঞ্চের পাশের একটি মঞ্চে তাদের বসিয়ে রাখা হয়েছিল। মঞ্চসজ্জার ফুলদানির মতোই। যতদূর দেখা গেছে, তারা অবাক চোখে চারদিকে তাকিয়ে দেখেছেন।

সমাবেশ শুরুর আগে চ্যানেলের ক্যামেরার সামনে কথাবার্তা বলেছিলেন বটে; কিন্তু ব্রিগেডে পৌঁছে মোদি-জলতরঙ্গে খড়কুটোর মতো ভেসে গেছেন। কারণ রোববার ব্রিগেডে তারকা ছিলেন একজনই— নরেন্দ্র দামোদর দাস মোদি।

যদিও সমাবেশে আসার আগে অভিনেত্রী শ্রাবন্তী বলেছিলেন, ব্রিগেডে আসার উত্তেজনায় শনিবার রাতে তার ঘুমই হয়নি। সকাল সকাল উঠে পড়েছি। প্রথমবার প্রধানমন্ত্রীর সামনে যাব। তার সঙ্গে দেখা হবে। খুবই উৎসাহিত আমি। নিশ্চয়ই চাইব তার সঙ্গে কথা বলতে। কিন্তু শেষ পর্যন্ত কোনো কিছুই পূরণ হলো না তার।

তবে বিজেপিতে যোগ দেওয়া তারকারা মোদির সঙ্গে একই মঞ্চে বসার সুযোগ না পেলেও অভিনেতা মিঠুন চক্রবর্তী প্রধানমন্ত্রীর পাশে বসেছিলেন। সমাবেশে বক্তৃতাও করেছেন। ব্রিগেডের সভার পর মঞ্চের পেছনে মিঠুনের সঙ্গে আলাদা করে অন্তত ১৫ মিনিট কথাও বলেছেন মোদি।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/ই

শেয়ার করুন

পাঠকের মতামত