আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

মাসুদ রানা আজ ‘শাকিব খান’

মাসুদ রানা আজ ‘শাকিব খান’

নৃত্যপরিচালক আজিজ রেজার সঙ্গে ১৯৯৫ সালে পরিচয় হয় নারায়ণগঞ্জে বেড়ে ওঠা মাসুদ রানার। তার মাধ্যমেই এফডিসিতে প্রবেশ করেন মাসুদ রানা। পরিচিত হন বেশ কয়েকজন চিত্রনির্মাতার সঙ্গে। ওই সময় শাকিল খানের সঙ্গে বিরোধের কারণে নতুন নায়ক খুঁজছিলেন পরিচালক সোহানুর রহমান সোহান। কাকতালীয়ভাবে পেয়ে যান মাসুদ রানাকে। চুক্তিবদ্ধ করেন ‘অনন্ত ভালোবাসা’ সিনেমায়। এ সিনেমার শুটিংয়ে মাসুদ রানার নাম বদলে দেন পরিচালক সোহান। মাসুদ রানা হয়ে যান শাকিব খান।

অসংখ্য ভক্তের প্রিয় শাকিব খানের ৪২তম জন্মদিন আজ। ১৯৭৯ সালের আজকের এ দিনে (২৮ মার্চ) জন্মগ্রহণ করেন তিনি। বাবা-মায়ের মাসুদ রানা আজ ভক্তদের শাকিব খান।

শুটিংয়ের দিক থেকে শাকিব খানের প্রথম সিনেমা আফতাব খান টুলুর ‘সবাই তো সুখী হতে চায়’। কিন্তু মুক্তির দিক থেকে প্রথম ‘অনন্ত ভালোবাসা’। ১৯৯৯ সালে নায়ক হিসেবে এ সিনেমায় অভিনয় করে বেশ প্রশংসা পেয়েছিলেন শাকিব খান। পরের বছর ইস্পাহানী আরিফ জাহান পরিচালিত ‘গোলাম’ সিনেমায় শাবনূরের বিপরীতে অভিনয় করেন শাকিব খান। ব্যবসায়িক সফলতা পাওয়ার পর আলোচনায় আসে শাকিব-শাবনূর জুটি।

শাবনূর সঙ্গে জুটি থাকা অবস্থায় শুরু হয় মনোমালিন্য। শাকিব খানের নায়িকা হিসেবে আগমন হয় অপু বিশ্বাসের। শাকিব-অপু অধ্যায় ২০০৫ সালে। এফআই মানিক পরিচালিত ‘কোটি টাকার কাবিন’ সিনেমার পর একসঙ্গে ৭২টি সিনেমায় অভিনয় করেন শাকিব-অপু। অপু বিশ্বাস শুধু সহকর্মীই ছিলেন না ছিলেন সহধর্মিণীও।

প্রায় দেড় শতাধিক সিনেমায় অভিনয় করেছেন শাকিব খান। বেশকিছু সিনেমায় ‘সেকেন্ড হিরো’ হিসেবেও অভিনয় করেছেন তিনি। ক্যারিয়ারে একসময় ময়ূরী, মুনমন, পলি বিপরীতে অভিনয় করেছেন এ নায়ক। শাকিব খান ঘুরে দাঁড়ান ‘কোটি টাকার কাবিন’, ‘দাদীমা’, ‘চাচ্চু’, ‘আমার প্রাণের স্বামী’, ‘প্রিয়া আমার প্রিয়া’, ‘এক টাকার বউ’ সিনেমায় অভিনয় করে।

সেই চেনা শাকিব খানকে নতুন অবতারে দর্শকদের মাঝে নিয়ে আসে জাজ মাল্টিমিডিয়া। ২০১৬ সালে ‘শিকারি’ সিনেমায় দর্শক নতুনভাবে দেখতে পায় শাকিব খানকে। গোপালগঞ্জে জন্ম নেওয়া এ নায়কের প্রথম পারিশ্রমিক ছিল প্রায় ৫০ হাজার টাকা। আবু সাঈদ খান পরিচালিত ‘দুজন দুজনার’ সিনেমায় অভিনয়ের সময় নায়িকা পপির সঙ্গে প্রথম প্রেমের গুঞ্জন ওঠে শাকিব খানের। আজকের এ সুপার হিরোর প্রথম হিট সিনেমা দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত ‘বিষে ভরা নাগিন’।

প্রায় দু’দশকের বেশি সময় ধরে ঢাকাই সিনেমার অপ্রতিদ্বন্দ্বী নায়ক শাকিব খান। ক্যারিয়ারে পেয়েছেন ‘কিং খান’, ‘ঢালিউভ ভাইজান’ সহ একাধিক উপাধি। গণ্ডি পেরিয়ে নিজেকে অন্য উচ্চতায় নিয়ে গেছেন তিনি। সর্বশেষ একাধিক আন্তর্জাতিক গণমাধ্যম ‘মেগাস্টার’ উল্লেখ করেছিল শাকিব খানকে।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/ই

শেয়ার করুন

পাঠকের মতামত