আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

মিস ইউনিভার্স বাংলাদেশ হলেন মিথিলা

মিস ইউনিভার্স বাংলাদেশ হলেন মিথিলা

আন্তর্জাতিক সুন্দরী প্রতিযোগিতার জাতীয় পর্ব মিস ইউনিভার্স বাংলাদেশ-২০২০ এর খেতাব জিতলেন তানজিয়া জামান মিথিলা। প্রথম রানার্স আপ নির্বাচিত হয়েছেন ফারজানা ইয়াসমিন অনন্যা। দ্বিতীয় রানার্স আপ হয়েছেন ফারজানা আকতার এ্যানি।
 
শনিবার রাজধানীর একটি হোটেলে স্বাস্থ্যবিধি মেনে আয়োজিত গ্র্যান্ড ফিনালেতে বিজয়ীর মাথায় মুকুট পরিয়ে দেন ভারতের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী চিত্রাঙ্গদা সিং। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন কাজী সাব্বির।
 
এছাড়া বিশেষ যোগ্যতা অনুযায়ী পাঁচটি ভিন্ন ক্যাটাগরিতে মনোনীত হন পাঁচ প্রতিযোগী। তারা হলেন, মিস কনজেনিয়ালিটি ফারজানা ইয়াসমিন অনন্যা, মিস শাইনিং স্টার আপোনা চাকমা, মিস ফোটোজেনিক নিদ্রা দে, মিস বডি বিউটিফুল তানজিয়া জামান মিথিলা এবং মিস ট্যালেন্টেড হিসেবে নির্বাচিত হন তৌহিদা তাসনিম তিফা।
 
দেশ ও দেশের বাইরে (বাংলাদেশি নাগরিক) থেকে আসা প্রতিযোগীদের মধ্য থেকে নির্বাচিত সেরা ১০ জন প্রতিযোগীর মধ্যে জোরালো প্রতিযোগিতার মধ্য দিয়ে শেষ হলো মিস ইউনিভার্স ২০২০-এর বাংলাদেশ পর্ব।
 
গ্র্যান্ড ফিনালে বিচারকের আসনে নিযুক্ত ছিলেন প্রাসাদ বিদাপা (ভারত), মেহরুজ মুনির, আইরিন সমার তিলগার, গৌতম সাহা, বিদ্যা সিনহা সাহা মিম, রিয়াজ ইসলাম, সারা সুলেমান এবং তাহসান রহমান খান। বিশেষ বিচারক হিসেবে ছিলেন ভারতের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী চিত্রাঙ্গদা সিং।
 
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিস ইউনিভার্স বাংলাদেশ-এর প্রেসিডেন্ট রফিকুল ইসলাম ডিউক, আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান, মিস ইউনিভার্স বাংলাদেশের ন্যাশনাল ডিরেক্টর শফিকুল ইসলাম।
 
চূড়ান্ত আসরে সর্বশেষ সেরা ১০ প্রতিযোগীর মধ্যে থেকে প্রথমে ৫ জনকে নির্বাচন করা হয়। তারা হলেন, অনকিতা দে, ফারজানা আকতার এ্যানি, ফারজানা ইয়াসমিন, মারিয়াম আহমেদ এবং তানজিয়া জামান মিথিলা। এরপর তাদের মধ্য থেকে সেরা তিনজনকে নির্বাচন করেন বিচারকরা।
 
মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২০-র প্রধান রফিকুল ইসলাম ডিউক বলেন, ‘আগামী ১৬ মে যুক্তরাষ্ট্রের হলিউডে অনুষ্ঠিতব্য ‘মিস ইউনিভার্স ২০২০’ প্রতিযোগিতার ৬৯তম মূল মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২০’-এর এই মুকুট বিজয়ী। আমি তানজিয়া জামান মিথিলাকে নিয়ে অত্যন্ত আশাবাদী। আমাদের প্রধান লক্ষ্য এখন মিস ইউনিভার্স-এর মূল মঞ্চ।’ প্রতিযোগিতার এবারের মূল স্লোগান ‘আমার আত্মবিশ্বাস, আমার সৌন্দর্য’।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/ই

শেয়ার করুন

পাঠকের মতামত