আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

‘সর্বাত্মক লকডাউনে’ নাটকের শুটিং করা যাবে

‘সর্বাত্মক লকডাউনে’ নাটকের শুটিং করা যাবে

বুধবার থেকে শুরু হলো সরকার ঘোষিত ‘কঠোর লকডাউন’। চলবে ২০ এপ্রিল পর্যন্ত। আর এই সময়ে সম্পূর্ণভাবে নাটকের দৃশ্য ধারণ বন্ধ থাকার বিষয়ে আন্তঃসংগঠনের নেতারা একমত পোষণ করলেও ‘শর্ত পূরণ’ সাপেক্ষে স্বল্পপরিসরে করা যাবে জরুরি দৃশ্য ধারণের কাজ।   

টেলিভিশনের পাঁচ সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এমনটাই জানানো হয়েছে।

নাটকের সংগঠন এফটিও, টেলিপ্যাব, ডিরেক্টরস গিল্ড, অভিনয়শিল্পী সংঘ, টেলিভিশন নাট্যকার সংঘের নেতাদের স্বাক্ষরিত বিবৃতিতে জানানো হয়, প্রতিদিন আমরা শিল্পী ও কলাকুশলীদের করোনায় আক্রান্ত হবার খবর পাচ্ছি যা অত্যন্ত উদ্বেগজনক। জীবনের আগে কাজ হতে পারে না। লকডাউনে সকল প্রকার চিত্রধারণের কাজ আন্তসংগঠন বন্ধ রাখার ব্যাপারে একমত পোষণ করেছে।

বিবৃতিতে অতি জরুরী কিছু হলে আন্তঃসংগঠনের দেয়া শর্ত পূরণ করে দৃশ্য ধারণের কথা বলা হয়েছে । যেখানে বলা হয়েছে, সরকার ঘােষিত প্রজ্ঞাপন অনুযায়ি প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়া লকডাউনের আওতামুক্ত বিধায় অতি জরুরি চিত্র ধারণ স্বল্প পরিসরে নিম্ন লিখিত শর্ত পূরণ করে দ্রুততম সময়ের মধ্যে সম্পাদন করে সেলফ কোয়ারেন্টান সম্পন্ন করতে নির্দেশনা দেয়া হয়।

যে শর্তগুলোর কথা বলছে আন্তসংগঠন:

১. আন্তঃসংগঠনের দেয়া স্বাস্থ্য বিধি কঠোরভাবে মেনে কাজ শেষ করতে হবে।

২. দৃশ্য ধারণের আগে সংশ্লিষ্ট ইউনিট প্রধান সকল শিল্পী কলাকুশলীর তাপমাত্রা পর্যবেক্ষণ এবং শারীরিক অবস্থা সম্পর্কে সর্বশেষ তথ্য অবহিত থাকবেন।

৩. করােনার এই তীব্রতার মধ্যে পরিস্থিতি বিচারে কোন শিল্পী, কলাকুশলীকে তাঁর ইচ্ছার বিরুদ্ধে চিত্রধারণ কার্যক্রমে অংশগ্রহণ করার ব্যাপারে জোর করা যাবে না। এই পরিস্থিতিতে যে কোন শিল্পী সঙ্গত যুক্তি দেখিয়ে চুক্তিবদ্ধ কাজ থেকে নিজেকে প্রত্যাহার করতে পারবেন।

৪. ঢাকা শহর অথবা ঢাকার বাইরে চিত্রধারণে সংশ্লিষ্ট ইউনিট যথাযথ স্বাস্থ্য বিধি মেনে সকল শিল্পী কলাকুশলীদের আনা নেয়ার জন্য পর্যাপ্ত গাড়ির ব্যাবস্থা করবেন।

৫. সদস্যবৃন্দের যে কোন পরিস্থিতি এড়াতে নিজ নিজ সংগঠনের পরিচয়পত্র সাথে রাখবেন।

৬. যেহেতু প্রজ্ঞাপনে উল্লেখ আছে অতীব জরুরি প্রয়ােজন ছাড়া বাইরে বের হওয়া যাবে না। বিধায় জরুরি প্রয়ােজনে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কর্তৃক প্রদত্ত চলাচলের অনুমতি পত্র (মুভমেন্ট পাস) নিয়ে বের হবেন।

আন্তঃ সংগঠনের দেয়া স্বাস্থ্য বিধি কঠোরভাবে মেনে চলা হচ্ছে কিনা তা দেখার জন্য চার সদস্যের পর্যবেক্ষক দল গঠনের কথাও বলা হয় বিবৃতিতে।  সাজ্জাদ হোসেন দোদুল, মুনিরা ইউসুফ মেমি, পিকলু চৌধুরী ও আহসান আলমগীর  ওই পর্যবেক্ষক দলে আছেন।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/ই

শেয়ার করুন

পাঠকের মতামত