আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

এবারের অস্কার জিতলেন যারা

এবারের অস্কার জিতলেন যারা

চলচ্চিত্র দুনিয়ার সবচেয়ে সম্মানজনক পুরস্কার অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) ৯৩তম আসরের বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হলো। এবার সেরা চলচ্চিত্রসহ সর্বাধিক তিনটি বিভাগে সেরা হয়েছে ‘নোম্যাডল্যান্ড’। ছবিটির সুবাদে সেরা পরিচালক হয়ে ইতিহাস গড়েছেন ক্লোয়ি জাও। তিনিই প্রথম অশ্বেতাঙ্গ ও এশিয়ান বংশোদ্ভুত নারী, যার হাতে উঠলো এই সম্মান।

এবার ২৩টি বিভাগে পুরস্কার দিয়েছে অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলসের ইউনিয়ন স্টেশনে বাংলাদেশ সময় আজ ভোর থেকে শুরু হয় এই আয়োজন। বিজয়ীদের নাম ঘোষণা ও পুরস্কার প্রদানের জমকালো এই আয়োজনে আলাদা করে কোনও সঞ্চালক ছিলেন না। সেরা চলচ্চিত্র ও শিল্পী-কুশলীদের নাম ঘোষণা করেন তারকারা। এবিসি নেটওয়ার্কের মাধ্যমে বাংলাদেশসহ বিশ্বের ২২৫টি দেশে সরাসরি সম্প্রচার করা হয় অনুষ্ঠানটি।

একনজরে ৯৩তম অস্কারের বিজয়ীরা

সেরা চলচ্চিত্র
নোম্যাডল্যান্ড

সেরা অভিনেত্রী
ফ্রান্সেস ম্যাকডরম্যান্ড (নোম্যাডল্যান্ড)

সেরা অভিনেতা
অ্যান্থনি হপকিন্স (দ্য ফাদার)

সেরা পার্শ্ব-অভিনেত্রী
ইয়া-জাঙ উন (মিনারি)

সেরা পার্শ্ব-অভিনেতা
ড্যানিয়েল কালুয়া (জুডাস অ্যান্ড দ্য ব্ল্যাক মেসায়া)

সেরা পরিচালক
ক্লোয়ি জাও (নোম্যাডল্যান্ড)

সেরা মৌলিক চিত্রনাট্য
প্রমিসিং ইয়াং ওম্যান (এমারেল্ড ফেনেল)

সেরা অ্যাডাপ্টেড চিত্রনাট্য
দ্য ফাদার (ক্রিস্টোফার হ্যাম্পটন ও ফ্লোরিয়ান জেলা)

সেরা অ্যানিমেটেড ছবি
সৌল (পিট ডক্টর ও ডানা মারে)

সেরা প্রামাণ্যচিত্র
মাই অক্টোপাস টিচার (পিপ্পা এরলিচ, ক্রেগ ফস্টার ও জেমস রিড)

সেরা আন্তর্জাতিক চলচ্চিত্র
অ্যানাদার রাউন্ড (ডেনমার্ক)

সেরা মৌলিক গান
ফাইট ফর ইউ (জুডাস অ্যান্ড দ্য ব্ল্যাক মেসায়া)

সেরা মৌলিক সুর
সৌল (ট্রেন্ট রেজনা, অ্যাটিকাস রস, জন বাটিস্ট)

সেরা চিত্রগ্রহণ
ম্যাঙ্ক (এরিক মেসারস্মিট)

সেরা ভিজ্যুয়াল ইফেক্টস
টেনেট (স্কট আর. ফিশার, অ্যান্ড্রু জ্যাকসন, ডেভিড লি ও অ্যান্ড্রু লকলি)

সেরা সম্পাদনা
সাউন্ড অব মেটাল (মিকেল ই. জি. নিলসেন)

সেরা পোশাক পরিকল্পনা
মা রেইনি’স ব্ল্যাক বটম (অ্যান রোথ)

সেরা শব্দ
সাউন্ড অব মেটাল (জেইম বখত, নিকোলাস বেকার, ফিলিপ ব্লাড, কার্লোস করতেস ও মিশেল কুটোলেঙ্ক)

সেরা শিল্প নির্দেশনা
ম্যাঙ্ক (ডোনাল্ড গ্রাহার বার্ট ও জ্যান পাসকেল)

সেরা রূপ ও চুলসজ্জা
মা রেইনি’স ব্ল্যাক বটম (সের্গিও লোপেজ-রিভেরা, মিয়া নিল ও জেমিকা উইলসন)

সেরা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র
টু ডিস্ট্যান্ট স্ট্রেঞ্জার্স (ট্রেভন ফ্রি ও মার্টিন ডেসমন্ড রো)

সেরা স্বল্পদৈর্ঘ্য অ্যানিমেটেড ছবি
ইফ অ্যানিথিং হ্যাপেনস আই লাভ ইউ (মাইকেল গোভিয়ার ও উইল ম্যাককরম্যাক)

সেরা স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্যচিত্র
কলেট (অ্যালিস ডয়ার্ড ও অ্যান্থনি গিয়াচ্চিনো)

 

এলএবাংলাটাইমস/এলআরটি/ই

শেয়ার করুন

পাঠকের মতামত